19.5 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছিলেন রাজু বিস্তা! সেই ইস্যু নিয়েই উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার!

শিলিগুড়ি: দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার ঝামাকলাল গ্রামে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আদিবাসী জনজাতির (Tribal Woman) সাত মাসের এক অন্তঃসত্ত্বা মহিলাকে জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধর করা হয়। এর দু-সপ্তাহের মাথায় ৮ জানুয়ারি তাঁর অকালপ্রসব হয়। পরিবার সূত্রে দাবি, জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং তিন দিনের মধ্যে তার মৃত্যু হয়।

পরিবার দাবী করেছিল, পুলিশের অভিযোগ জানালেও পদক্ষেপ নিতে অনেক দেরি করে পুলিশ। এই ইস্যুতে হস্তক্ষেপ চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে গত ২২ ফেব্রুয়ারি চিঠি দিয়েছিলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)।

সেই ঘটনারই প্রতিবাদের ঢেউ আজ আছড়ে পড়ল শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে। আদিবাসী জনজাতির উত্তরকন্যা অভিযানে (Uttar Kanya Abhiyan) চলল জলকামান, ফাটানো হল টিয়ার গ্যাসের শেল। বৃহস্পতিবার বিকেলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায় আন্দোলনকারীদের। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা।

দীর্ঘদিনের হেনস্থা, বঞ্চনার অভিযোগে ক্ষোভে ফুঁসছে উত্তরবঙ্গ

বলা বাহুল্য, ভোটের আগে আদিবাসী জনজাতিকে দীর্ঘদিনের বঞ্চনা, হেনস্থার অভিযোগের ঢেউ এদিন প্রতিবাদের আকারে আছড়ে পড়ে। শিলিগুড়ি থেকে উত্তরকন্যা অভিযানের (Uttar Kanya Abhiyan) সূচনা করে উত্তরবঙ্গের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

মিছিল আটকাতে বিশাল ব্যারিকেডের দুর্গ তৈরি করে পুলিশ। মিছিল ফুলবাড়িতে পৌঁছলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালায় পুলিশ। ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল। এমনকি বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ কর্মী আহত হন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের অভিযোগ “পুলিশ উত্তরকন্যা অভিযানের (Uttar Kanya Abhiyan) সময় শান্তিপূর্ণ আন্দোলনকে জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করে। জনজাতির মানুষদের উপর লাঠিচার্জ করা হয়। আমরা ওই আদিবাসী মহিলার ওপর হওয়া অত্যাচারের দ্রুত ন্যায়বিচার চাই।”

সমাজমাধ্যমে আগেই অভিযোগ তুলেছিলেন রাজু বিস্তা

গত ২২ ফেব্রুয়ারি সমাজমাধ্যমে রাজ্যপালকে দেওয়া চিঠির ছবি যোগ করে দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা লিখেছিলেন, “তফসিলি উপজাতির মহিলার (Tribal Woman) বিরুদ্ধে এই জঘন্য অপরাধ এবং তার অধিকার রক্ষায় ব্যবস্থার স্পষ্ট ব্যর্থতা দেখে আমি গভীরভাবে মর্মাহত। আমি সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার এবং আরও বিলম্ব না করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন