27 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

কল্যাণের ভাষা নিয়ে প্রশ্ন! ভোটের আগে কমিশনে নালিশ বিজেপির -কী বলেছিলেন তিনি?

Aaj India Desk, কলকাতা: তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)-এর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অভিযোগ, প্রচারের মঞ্চ থেকে তিনি এমন কিছু মন্তব্য করেছেন, যা উস্কানিমূলক এবং নির্বাচনী আদর্শ আচরণবিধির পরিপন্থী।

বিজেপির দাবি, দলের শীর্ষ নেতাদের উদ্দেশে কল্যাণের বক্তব্য শুধু অবমাননাকরই নয়, তা হিংসা উসকে দেওয়ার মতোও। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভিডিওটি নিষিদ্ধ করার আর্জিও জানানো হয়েছে। কমিশনের কাছে পাঠানো চিঠিতে বিজেপি স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে কল্যাণ ও অন্যান্য তৃণমূল নেতাদের বিরত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্বকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন কল্যাণ। তিনি বলেন, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন নয়, ১৫ মাস থাকুন, আপনার দাদাগিরির শেষ করে দেব।” এই বক্তব্যের ধারাবাহিকতায় তিনি আরও কিছু শব্দচয়ন ব্যবহার করেন, যা রাজনৈতিক মহলের একাংশের মতে শালীনতার সীমা অতিক্রম করেছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রবিবার নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে দলটি, যেখানে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রকাশিত ওই ভিডিওর লিঙ্কও সংযুক্ত করা হয়েছে। বিজেপির বক্তব্য, “দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে একজন সাংসদের এই ভাষা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন।” এই অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তাঁর অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঘৃণা ছড়ানোর পাশাপাশি উস্কানিমূলক সুর স্পষ্ট, যা নির্বাচনী পরিবেশের পক্ষে ক্ষতিকর।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন