34.5 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

বঙ্গ সফরে প্রধান নির্বাচন কমিশনারকে ঘিরে বিক্ষোভ, কালীঘাটে মিলল ‘গো ব্যাক’ স্লোগান !

Aaj India Desk, কলকাতা: ভোটার তালিকা প্রকাশের পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। নথি জমা দিলেও একাধিক নাম বাদ পড়ায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সফরে এসে সোমবার সকালেই বিক্ষোভের মুখে পড়লেন দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

বিমানবন্দরেই কালো পতাকার মুখোমুখি

রবিবার সন্ধ্যায় তিন দিনের সফরে কলকাতায় আসেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিমানবন্দর থেকে বেরোতেই কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তাঁর গাড়ির কনভয় যখন হোটেলের দিকে রওনা দেয়, তখনও রাস্তার দুই ধারে কিছু মানুষ জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। নিউটাউনে কমিশনারের হোটেলের সামনেও রাতেই বিক্ষোভ হয়।

একই চিত্রের প্রতিফলন দেখা যায় সোমবার সকালে দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায়। ভোরে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। সেখানে আগেই কালো পতাকা হাতে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁরা নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, SIR এ বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদ বলে জানান তাঁরা।

বিক্ষোভে নীরব জ্ঞানেশ কুমার 

তবে বিক্ষোভের মধ্যেই হাসিমুখে মন্দিরে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার। মন্দির থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করেননি।

কমিশনের ফুল বেঞ্চের বৈঠক

উল্লেখ্য, সোমবার রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে থাকছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। সকাল ১০টায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন। এর পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গেও বৈঠক হবে। এছাড়া কেন্দ্র ও রাজ্যের ২৪টি প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে কমিশনের। রাজ্যের মুখ্যসচিব, শীর্ষ প্রশাসনিক আধিকারিক, জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক হবে বলে জানা গেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই এই বৈঠকগুলিতে আলোচনা হবে। এদিন ব্লক লেভেল অফিসারদের (BLO) সঙ্গেও কমিশনের বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন