33 C
Kolkata
Monday, April 6, 2026
spot_img

ভোটের আগেই শুরু বিক্ষোভ : প্রতিবাদে রাস্তায় ‘বঞ্চিত’ ভোটাররা !

Aaj India Desk, হুগলি : শ্রীরামপুরের (Serampore) রায়ঘাটের সকালটা ছিল অন্য দিনের মতোই শান্ত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ছবি বদলে যায়। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একদল বাসিন্দা রাস্তায় নেমে পড়েন। তাঁদের একটাই দাবি, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম দ্রুত ফিরিয়ে দিতে হবে।

শ্রীরামপুরে প্রতিবাদের ঢেউ

সূত্র অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে হুগলির শ্রীরামপুর (Serampore) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিক্ষোভে সামিল হন একাধিক বাসিন্দা। শ্রীরামপুর রায়ঘাটে ‘দেশ বাঁচাও’ মঞ্চের ডাকে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত নাম পুনর্ভুক্তির দাবি জানান।

গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ‘আমরা আপনার পাড়ার মানুষ, আমাদের নাম বাদ গেছে’ এই বার্তা নিয়ে রাস্তায় নামেন বঞ্চিত ভোটাররা। তাঁদের অভিযোগ, বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ নম্বর ওয়ার্ডের ছয়টি বুথে মোট ১৩৫ জন ভোটারের নাম এখনও ঝুলে রয়েছে।

দীর্ঘদিনের বাসিন্দাদের ক্ষোভ

বিক্ষোভে অংশ নেওয়া মায়া পাল, মহম্মদ মুসলিম ও অসিত দত্ত জানান, তাঁরা বহু বছর ধরে শ্রীরামপুরের বাসিন্দা এবং একাধিকবার ভোট দিয়েছেন। তাঁদের অভিযোগ, “বারবার নথি জমা দিতে হচ্ছে। তবুও নাম ফিরছে না। এবার ভোট দিতে পারব কি না, তা নিয়েই সন্দেহ।” প্রায় ৫০ বছর ধরে শ্রীরামপুরে বসবাসকারী তালোয়ার সাহানির কথায়, “বাবা-ঠাকুর্দার সময় থেকে এখানে আছি। সব নথি জমা দিয়েছি। আর কী প্রমাণ দেব বুঝতে পারছি না।” সুমিত্রা ঘোষ জানান, অতীতে তিনি ৬১ নম্বর বুথে ভোট দিয়েছেন। কিন্তু এবার তাঁর এবং পরিবারের সদস্যদের নাম তালিকায় নেই। ফলে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিক্ষোভে সমর্থন জনপ্রতিনিধিদের

এই বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। শ্রীরামপুর (Serampore) বিধানসভার তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী শাহ, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষকুমার সিংহ, কাউন্সিলার অসীম পণ্ডিত ও সমাজকর্মী সমীর সাহার উপস্থিতিতেই এই বিক্ষোভ চলে। তাঁদের দাবি, ভোটারদের নাম পুনর্বহালের জন্য প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল প্রার্থীর ইলেকশন এজেন্ট তথা শ্রীরামপুর পুরসভার কাউন্সিলার সন্তোষকুমার সিংয়ের বক্তব্য, “এই ধরনের ঘটনা বিরল। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।” তৃণমূল সাংসদ দোলা সেনও জানান যে শ্রীরামপুরকে মডেল করে রাজ্যজুড়ে বাদ পড়া বৈধ ভোটারদের ভোটাধিকার ফেরাতে তাদের লড়াই চলবে।

এই ঘটনাকে সামনে রেখে রাজ্যজুড়ে একই ধরনের সমস্যার দিকে নজর দেওয়ার কথাও জানানো হয়েছে। বঞ্চিত ভোটারদের ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে এই ঘটনায় ভোটার তালিকা বিভ্রাট আদৌ কতটা মিটবে তা সময়ই বলবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন