20.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

আলু রাস্তায় ছড়িয়ে প্রতিবাদ, জলপাইগুড়িতে সরব বিজেপি কিষান মোর্চা

Aaj India Desk , জলপাইগুড়ি: কৃষকদের আর্থিক সংকট ও ফসলের ন্যায্য দামের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির রাহুতবাগান। কিষান মোর্চার (BJP Kisan Morcha) কর্মী সম্মেলন থেকে রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ করেন রাজীব ভৌমিক।

সভা শেষে তাঁর নেতৃত্বে বিজেপি (BJP) কর্মীরা রাজ্য সড়কে আলু ছড়িয়ে দিয়ে প্রতিবাদে শামিল হন, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সভামঞ্চ থেকে রাজীব ভৌমিক দাবি করেন, রাজ্য সরকারের অবহেলার ফলেই বাংলার কৃষকদের আজ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

আলুর জন্য ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ঘোষণা করার জোরালো দাবি তুলে তিনি অভিযোগ করেন, উৎপাদকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে প্রশাসন কার্যত ব্যর্থ হয়েছে। শুধু কৃষক ইস্যুই নয়, পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সুরে আক্রমণ শানান রাজীব ভৌমিক। হাওড়ার সাম্প্রতিক গুলিচালনা থেকে বিচারকদের হুমকির ঘটনাকে তুলে ধরে তিনি অভিযোগ করেন, রাজ্যে ক্রমশ অস্থিরতা বাড়ছে। তাঁর কথায়, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে মত গড়ে তুলছেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামী এবং জেলা সভাপতি শ্যামল রায়। আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে এখন থেকেই সংগঠনের কর্মীদের ময়দানে নেমে পড়ার আহ্বান জানান নেতৃত্ব। বিক্ষোভ ঘিরে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচলে প্রভাব পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন