স্নেহা পাল, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এগোল স্কুল সার্ভিস কমিশন(SSC)। উচ্চমাধ্যমিক স্তরের শূন্যপদ পূরণে প্রথম ধাপে পাঁচটি বিষয়ে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
West Bengal School Service Commission (SSC) সূত্রে জানা গেছে, নির্ধারিত বিধি ও মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সংক্রান্ত সমস্ত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রথম ধাপে অন্তর্ভুক্ত বিষয়গুলির জন্য সফল প্রার্থীদের কাউন্সেলিংয়ের সময়সূচি, নথি যাচাইয়ের নির্দেশিকা এবং প্রয়োজনীয় শর্তাবলি বিস্তারিতভাবে জানানো হয়। প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে বলা হয়।
এসএসসি (SSC) কমিশন সূত্র আরও জানায়, নিয়ম মেনে স্বচ্ছভাবে কাউন্সেলিং সম্পন্ন করার লক্ষ্যেই ধাপে ধাপে প্রক্রিয়া এগোনো হচ্ছে। পরবর্তী ধাপগুলির বিজ্ঞপ্তিও যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
এই বিজ্ঞপ্তির ফলে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে পরবর্তী ধাপ খানিকটা হলেও স্পষ্ট। এর মাধ্যমে বহু চাকরিপ্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


