18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

ভোটের আগে ভাঁওতা? যুবসাথী প্রকল্প ঘিরে তীব্র আক্রমণ বিজেপির

কলকাতা: কর্মসংস্থানের নামে লবডঙ্কা! বাংলার যুব সমাজকে ভাতার লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার! ফেব্রুয়ারির অন্তর্বর্তী বাজেটে যুবসাথী (Yuvasathi) প্রকল্পের কথা ঘোষণার পর থেকেই এই মর্মে সুর চড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রবিবার থেকে রাজ্যে ২৯৪ টি যুবসাথী (Yuvasathi) ক্যাম্প চালু হয়েছে। মাসে ১৫০০ টাকা ভাতা নিতে স্নাতক ও স্নাতকোত্তর পাশ তরুণ-তরুণীরাও আবেদন করছেন।

সোমবার সকালে এই নিয়ে ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রতিম চন্দ্র সরকার নামক এক ব্যক্তির সমাজমাধ্যমের পোস্টের স্ক্রিনশট পোস্ট করে শাসকদলকে বিঁধেছেন শুভেন্দু (Aaj India পোস্টটির সত্যতা যাচাই করেনি)। এক্সে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ওই ব্যক্তির মত লক্ষাধিক যুবক-যুবতী ‘যুবশ্রী’ প্রকল্পে প্রতারণার শিকার হয়েছিলেন।

X Link: https://x.com/SuvenduWB/status/2023244069707936177

সুপ্রতিম সরকারের পোস্টে উল্লেখ করা হয়, “আমি আমার কোনোরকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই। ২০১২ সালে ‘যুবশ্রী’ প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করিয়েছিলাম। টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি”। ওই পোস্টে আরও লেখা হয়, “আমার ব্যক্তিগত মতামত ভোটের আগে এটাও ভাঁওতা দিচ্ছে”।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “কখনো ‘যুবসাথী’ (Yuvasathi) কখনো ‘যুবশ্রী’, নাম পাল্টে ভাঁওতা দেওয়ার অভ্যাস একই, কিন্তু দেউলিয়া রাজ্যে প্রতিভার মূল্যায়ন অস্তিত্বহীন ও শিল্প, কল-কারখানার অভাবে যুব সমাজের ভবিষ্যৎ হতশ্রী!” তিনি আরও লেখেন, “আর এমনিতেই পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিপ্রার্থীদের, পরীক্ষা দিয়ে চাকরি না পাওয়া ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারা ‘বেকার’-দের পেটানোর অভ্যাস রয়েছে, বেকার ভাতার আবেদনকারীদের আবার কেন পুলিশের লাঠির ঘা খাওয়ানো?”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন