23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

ভোটের আগে প্রস্তুতির সমীক্ষা : দু’দিনের ভার্চুয়াল বৈঠক নির্বাচন কমিশনের !

Aaj India Desk, কলকাতা: কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছে। জেলা প্রশাসন ও পুলিশও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার থেকে দু’দিনের ভার্চুয়াল বৈঠকে বসছে নির্বাচন কমিশনের (Election Commission) পূর্ণাঙ্গ বেঞ্চ। রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রথম পর্বে আইনশৃঙ্খলা রিপোর্ট

আজ সেই বৈঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রথম দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনার, ডি‌জি ও আই‌জি পদমর্যাদার আধিকারিকরা। প্রতিটি জেলার জেলাশাসক (DM) ও পুলিশ সুপার (SP)-রাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। রাজ্য পুলিশের তরফে নির্বাচনের আগে নেওয়া পদক্ষেপ, সংবেদনশীল এলাকা চিহ্নিতকরণ এবং জেলাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা কমিশনের সামনে তুলে ধরা হয়।

দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম পর্ব চলে। বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় পর্বে বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়ে পৃথকভাবে আলোচনা হয় বলে সূত্রের খবর। কমিশনের (Election Commission) সাথে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারেরও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় নিয়ে কথা হয়েছে।

দ্বিতীয় দিনে বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা

কালকের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য নির্বাচন দফতরের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরাও থাকবেন। সূত্রের দাবি, রাজ্যে কত দফায় ভোট হতে পারে এবং কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হতে পারে।

এছাড়া নির্বাচনের আগে বিভিন্ন জেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলিও পর্যালোচনায় আসতে পারে। সামগ্রিক প্রস্তুতি সন্তোষজনক কি না, তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবে কমিশন (Election Commission)।

শীঘ্রই রাজ্যে আসতে পারে পূর্ণাঙ্গ বেঞ্চ

কমিশন সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ বেঞ্চ চলতি মাসের ৯ বা ১০ তারিখে রাজ্যে সরেজমিনে আসতে পারে। তার আগে কেরল সফরের সম্ভাবনা রয়েছে। তাই আপাতত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন