32.2 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

প্রতীক-উরের বিস্ফোরক মন্তব্য: তৃণমূলের সঙ্গে সত্যিই “ডিল” হয়েছে?

কলকাতা: গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএমের প্রাক্তন ‘বিদ্রোহী’ কমরেড প্রতীক-উর-রহমান (Pratik-Ur-Rahman)। লাল শিবিরের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে নির্বাচনের আগে উত্তাপ বাড়িয়েছেন তিনি।

শনিবার আমতলায় আনুষ্ঠানিকভাবে দলবদলু হয়েছেন সেই প্রতীক-উর-রহমান (Pratik-Ur-Rahman)। সিপিএমের তরফে তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে “ডিল” হওয়ার অভিযোগ তোলে। সেই নিয়েই মন্তব্য করেছেন দলবদলু প্রতীক-উর।

কি বললেন তৃণমূলের নবনিযুক্ত সৈনিক?

বস্তুত, শনিবার প্রতীক-উরের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল টিকিট দিলেও তিনি ভোটে লড়বেন না, বলে জানিয়েছেন প্রতীক-উর। সিপিএম নাকি তাঁকে কোনদিন চিনতেই পারেননি বলেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ দলে আসতে চাইলে তাঁকে সবসময় স্বাগত, বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, তৃণমূলের সঙ্গে ‘ডিল’ হওয়ার প্রশ্নে প্রতীক-উর বলেন, যে তৃণমূলের সঙ্গে তাঁর ডিল হয়েছে। যদিও সেই ডিল কোনও অর্থের বিনময়ে নয়। দলবদলু ‘বিদ্রোহী’ নেতা বলেন, “ওরা বলছে না, যে তৃণমূলের সঙ্গে ডিল হয়েছে। হ্যাঁ, বিজেপিকে পশ্চিমবঙ্গে আটকানোর ডিল হয়েছে। সিপিএমের থাকাকালীন বিজেমূল বলে রটনা হয়েছে। সেটা ভুল প্রমাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন”।

উল্লেখ্য, সম্প্রতি প্রতীক-উর (Pratik-Ur-Rahman) সিপিএমের রাজ্য ও জেলা কমিটি এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন। সংবাদমাধ্যমের সামনে তাঁর ‘বিস্ফোরক’ সাক্ষাৎকার ভোটের আগে সিপিএমকে কার্যত প্রাসঙ্গিক করে তোলে। এদিন দলে যোগ দেওয়ার পর অভিষেক জানান, প্রতীক-উর ভোটে লড়ার টিকিট চাননি, তিনি সংগঠনের কাজ করতে আগ্রহী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন