Aaj India Desk, কলকাতা: ভোটের আগেই রাজ্যে আলু চাষিদের ন্যায্য মূল্যের দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জলপাইগুড়ির পর হুগলির পান্ডুয়াতেও রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হল বিজেপির কৃষক সংগঠন।
ভোটের আগেই আলু ইস্যুতে রাজ্য উত্তাল, হুগলির খানাকুল থেকে জলপাইগুড়ি , এবং পরে পান্ডুয়ায় বিজেপি কে একই ভাবে প্রতিবাদে শামিল হতে দেখা গেলেও , প্রশাসনিক সূত্রের খবর ওই একই দিনে নবান্নে মন্ত্রিসভা বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) কে – কৃষি, শিল্প ও একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হলেও আলু ইস্যুতে সরাসরি কোনও ঘোষণা হয়নি, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করেন প্রশাসনিক মহলের ।
জলপাইগুড়িতে বিজেপি (BJP) কিষান মোর্চা (Kisan Morcha) – র উদ্যোগে রাস্তায় আলু ছড়িয়ে ‘অভিনব প্রতিবাদ’ সংগঠিত করা হয়। অভিযোগ, চাষিরা উৎপাদিত আলুর সঠিক দাম পাচ্ছেন না। বাজারে আলুর দাম ধস নামায় চাষিদের বড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে ।
ঠিক একই ঘটনা গলির পান্ডুয়াতেও ওই একই কায়দায় প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু চাষিরা আর্থিক সঙ্কটে ভুগছেন। ভোটের মুখে এই ইস্যু রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষি পণ্যের দাম ও চাষিদের অসন্তোষ ভোটের আগে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ফলে আলু ইস্যুতে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ আগামী দিনে আরও জোরদার হতে পারে বলেই অনুমান।


