26 C
Kolkata
Friday, March 27, 2026
spot_img

ভোট প্রাক্কালে হুঙ্কার: দিলীপ ঘোষের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ

Aaj India Desk, কলকাতা: ভোট প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়াল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) প্রকাশ্যে বললেন, “ক্ষমতায় আসবে বিজেপি, পশ্চিমবঙ্গ বদলে যাবে।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করাচ্ছেন, এটি কেবল রাজনৈতিক দাবিই নয়, প্রশাসনের উপর চাপ তৈরি করার প্রকাশ্য হুমকি ও বটে।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন মন্তব্য জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক নেতৃত্বের এমন আচরণ সংবিধান ও প্রশাসনিক দায়িত্বের সীমা লঙ্ঘন করার আশঙ্কা তৈরি করছে।

রাজনৈতিক সমালোচকরা মনে করাচ্ছেন, ভোট প্রাক্কালে প্রশাসনকে সরাসরি নিশানা বানানো, ভোট প্রভাবিত করার চেষ্টা এবং রাজনৈতিক উত্তাপ বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh ) বলেন, তিনি স্থানীয় গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং লড়াই চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, এবার লড়াই করার সময় “ভেতরে ঢোকাবো” এবং ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে। তিনি সমালোচনা করেন, “যে পুলিশ আজ মাফিয়া ও গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে এবং চোর নেতাদের চামচাগিরি করছে, তারা উত্তরপ্রদেশের স্টাইলের এনকাউন্টারের মতো ব্যবস্থা দেখতে পাবেন।” তিনি আরও সতর্কবার্তা দেন, “চার তারিখের পরে মে মাসে সব পাল্টে যাবে।”

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করা নয়, বরং প্রশাসন এবং আইনশৃঙ্খলার ওপর সরাসরি হুমকির ইঙ্গিত বহন করছে। নাগরিকরা উদ্বিগ্ন ভোটের আগে এমন বক্তব্য উত্তেজনা ও অস্থিতিশীলতার নতুন মাত্রা যোগ করছে।

ভোটের আগে ফের রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াল। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh ) খড়গপুর টাউন থানার IC-কে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ তুলেছেন, স্থানীয় পুলিশ আমাদের কর্মীদের সঙ্গে অন্যায় আচরণ করছে এবং TMC-র সঙ্গে কাজ করতে বলছে। দিলীপ ঘোষের বক্তব্য, “এই ধরনের দাদাগিরি আর চলবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নেব।” বিশ্লেষকদের একাংশ বলছেন, ভোট প্রাক্কালে এমন মন্তব্য প্রশাসন ও আইনশৃঙ্খলার স্বাধীনতার ওপর প্রশ্ন তোলে। রাজনৈতিক সমালোচকরা মনে করাচ্ছেন, এ ধরনের হুমকি এবং সরাসরি নিশানা ভোটের উত্তেজনা বাড়াতে পারে এবং জনসাধারণের নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি করছে।

খড়গপুর সদর থেকে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেছেন, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh) ভোটের সময় হুমকি দিচ্ছেন, মেয়েদের অসম্মান করছেন এবং বারবার “মেরে দেব, কেটে দেব” -ধরনের মন্তব্য করছেন। তিনি আরও বলেন, “কলকাতায় কালীঘাট জ্বালিয়ে দেবেন, চেতলা জ্বালিয়ে দেবেন এটাই তার কালচার। তিনি কাটাকাটি করতে পারেন, কিন্তু আমাদের মানুষ তাঁকে বাই-বাই বলবে।” খড়গপুর টাউন থানার IC-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি দিলীপ ঘোষের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বাঁকুড়ার ইন্দাসে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছেন। এই দুই ঘটনা একসঙ্গে দেখাচ্ছে, ভোট প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ এবং প্রশাসনের উপর চাপ পশ্চিমবঙ্গে কতটা প্রকট আকার নিচ্ছে।

ইন্দাসে এবার নির্মল ধাড়াকে প্রার্থী করেছে বিজেপি। তার সমর্থনে প্রচারে গিয়ে বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পুলিশের বিরুদ্ধে সরব হন। তিনি অভিযোগ করেন, “ইন্দাসে আমাদের বিজেপি পতাকাগুলো ফেলে দেওয়া হচ্ছে, আর তৃণমূলের পতাকাগুলো রাখা হচ্ছে। আমরা চাই পুলিশ যেন এমন পক্ষপাতিত্ব না দেখায়।

বিশ্লেষকরা বলছেন, ভোট প্রাক্কালে এমন অভিযোগ প্রশাসন ও নির্বাচনী নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। রাজনৈতিক উত্তাপ ও পক্ষপাতমূলক আচরণের সম্ভাবনা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

ভোটের মুখে রাজনৈতিক হুঙ্কারের এই ধারা কি শুধু নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা, নাকি বিপরীত দলের প্রতি চাপ ও ভীতি সৃষ্টি করার নতুন কৌশল? বিশ্লেষকরা মনে করাচ্ছেন, হুমকি ও হুঙ্কারের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা স্পষ্ট। রাজ্যের রাজনীতিতে এমন উত্তেজনা ভোটের নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে , নাগরিকদের মধ্যে ভীতি ও উদ্বেগের পরিস্থিতি তৈরি করছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন