27 C
Kolkata
Sunday, February 15, 2026
spot_img

দোলের পরেই ‘গেরুয়া’ ছক : বঙ্গ জয়ে ব্রিগেডে বিজেপি

স্নেহা পাল, কলকাতা : পরীক্ষার মরশুম শেষ হচ্ছে মার্চের শুরুতে। তার পরেই রাজনীতির ময়দানে বাড়বে গতি।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় জনসভা করার পরিকল্পনা করছে BJP। দলের তরফে জানানো হয়েছে, এই সমাবেশে প্রধান বক্তা হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সভার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত নয়।

BJP এর দলীয় সূত্রের খবর, দোলযাত্রার পরেই রাজ্যজুড়ে রথযাত্রা শুরু হবে। তারপরেই মার্চের প্রথম সপ্তাহ থেকে পূর্ণ মাত্রায় প্রচারে নামবে BJP। ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করার পরিকল্পনাও করা হয়েছে।

বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য নেতৃত্ব প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে নিচ্ছে। ২৯৪টি বিধানসভা আসনের জন্য জেলা স্তর থেকে তিনটি করে নাম চেয়ে তালিকা দিল্লিতে পাঠানো হবে চলতি মাসের মাঝামাঝি। শনিবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি (BJP) নেতাদের নিয়ে কোর কমিটির বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রথযাত্রা, ব্রিগেড সভা ও প্রার্থী তালিকা এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়।

সব মিলিয়ে, বিধানসভা ভোটকে পাখির চোখ করে মার্চ মাস থেকেই রাজ্যজুড়ে সংগঠিত ও ধারাবাহিক প্রচারে নামছে BJP।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন