কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবার “হাওয়া খারাপ”! সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়য়ের (Mamata Banerjee) জনসভার ভিডিওর অংশ পোস্ট করে তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কালীঘাটের মন্দির থেকে শুরু করে দক্ষিনেশ্বরের স্কাইওয়াক, কঙ্কালিতলা, বক্রেশ্বর, নলহাটেশ্বরী তৈরি করে দিয়েছি”।
মমতার এই বয়ানের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী লেখেন, “এগুলোর কোনোটাই যে তিনি করেননি তা দুগ্ধপোষ্য শিশুও জানে, কিন্তু কালীঘাটের স্কাইওয়াকও তিনি করেননি; করেছেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আর্থিক অনুদানে”। ওই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের পূর্ণাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরকে ঠাকুর সম্বোধন না করে “নাম ধরে ডাকার স্পর্ধা দেখালেন”, লেখেন শুভেন্দু (Suvendu Adhikari)।
X Link: https://x.com/SuvenduWB/status/2041151928403656840
সেইসঙ্গে তিনি বলেন, “আসলে তিনি বুঝে গেছেন, এবার হাওয়া খারাপ। তাই সভা-সমাবেশ থেকে সাংবিধানিক পদাধিকারীদেরও যেমন অপমান করতে ছাড়ছেন না, তেমনই মিথ্যাচার করতেও পিছপা হচ্ছেন না। এর পর কখনো হয়তো দাবি করে বসবেন, গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়”।
বলা বাহুল্য, এর আগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবার্ষিকীকে তাঁকে ‘স্বামীজি’ সম্বোধন করে পোস্ট করায় নরেন্দ্র মোদীকে তুলোধোনা করেছিলে তৃণমূল। সেই সুরেই এবার ভোটের আগে ‘মতুয়াদের ধর্মীয় আবেগকে’ হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধোনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


