21 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

হঠাৎ ইডির দফতরে পার্থর ‘বান্ধবী’! কীসের ইঙ্গিত ?

Aaj lndia Desk, কলকাতা : ভোট যত এগিয়ে আসছে, ততই গরম হচ্ছে রাজ্যের রাজনৈতিক পারদ। আর তার মধ্যেই আচমকা ইডি দফতরে হাজির পার্থ চট্টোপাধ্যায়( Partha Chatterjee)- এর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থ একসময় রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন থেকে গিয়েছে এটাই কি শেষ? নাকি এর পেছনে আরও বড় কোনও চক্র লুকিয়ে রয়েছে?

ঠিক এই সময়েই অর্পিতার ইডি (ED) দফতরে হাজিরা নতুন করে রাজনৈতিক অঙ্ক কষতে বাধ্য করছে অনেককেই। বিরোধীদের একাংশ সরাসরি অভিযোগ তুলছে, ‘দুর্নীতির শিকড় অনেক গভীরে এটা শুধু কয়েকজনের নয়, গোটা ব্যবস্থার ব্যর্থতা।’

অন্যদিকে শাসকদলের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে ভোটের আগে রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। তাঁদের বক্তব্য, ‘যখনই ভোট আসে, তখনই কেন এই ধরনের তৎপরতা বাড়ে?’

তদন্তকারী সংস্থা সূত্রে ইঙ্গিত, এখনও অর্থের লেনদেনের পুরো চক্র এবং সম্ভাব্য প্রভাবশালী যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ফলে এই হাজিরা নিছক রুটিন নয় বলেই মনে করছেন অনেকে।

এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত আরও তীব্র করছে ইডি(ED)। সূত্রের খবর, আগামী সপ্তাহে দুই অভিযুক্তকেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। তদন্তে নেমে একাধিক নথি ও মিডলম্যানদের বয়ান ঘেঁটে উঠে আসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee)-এর নাম। ইডি সূত্রে দাবি, কীভাবে এসএসসি-র চাকরি বিক্রি করা হয়েছিল, তার বিস্তারিত তথ্য ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে।

তবে এখানেই শুরু হয়েছে নতুন বিতর্ক। তদন্ত যত এগোচ্ছে, ততই বড় চক্রের ইঙ্গিত মিলছে বলে মনে করছে একাংশ। প্রশ্ন উঠছে এই দুর্নীতি কি শুধুই কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর শিকড় আরও গভীরে ছড়িয়ে রয়েছে?

রাজনৈতিক মহলেও এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই কেলেঙ্কারি গোটা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। অন্যদিকে শাসকদলের দাবি, তদন্তকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং সময় বেছে তৎপরতা বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন