31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

বিকাশভবনের সামনে পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে ধুন্ধুমার!

কলকাতা: বেতন-ভাতা বৃদ্ধি এবং অনিয়মিত থেকে স্থায়ীকরণের দাবীতে একাধিকবার বিক্ষোভ-আন্দোলন করেছেন পার্শ্বশিক্ষকরা (Para-teachers)। বৃহস্পতিবার ধর্মতলার ‘কালীঘাট অভিযান’ মহামিছিলেও যোগ দেন তাঁরা। কিন্তু সেখানেও তাঁদের দাবিদাওয়া মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিতে না পাড়ায় শুক্রবার বিকাশভবন অভিযানে নেমেছেন পার্শ্বশিক্ষকরা (Para-teachers)।

এদিন দুপুরে বিকাশভবন পর্যন্ত মিছিল করে আসেন তাঁরা। বিকাশভবনের সামনেই ব্যারিকেডে তাঁদেরকে আটকে দেয় পুলিশ। পুলিশবাহিনীর সঙ্গে পার্শ্বশিক্ষকদের রীতিমত ধুন্ধুমার বেঁধে যায়! ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন আন্দোলনকারীরা।

“এক হাজার টাকা ভিক্ষে চাই না”

প্রসঙ্গত, বিধানসভার অন্তর্বর্তী বাজেটে পার্শ্বশিক্ষকদের(Para-teachers) মাত্র এক হাজার টাকা বেতন বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা। তাঁদের দাবী ছিল, ১০০০ টাকা দয়ার দান নয়, তাঁদের উপযুক্ত সম্মানিক নিতে হবে। এর আগে ১০ ফেব্রুয়ারি বিকাশভবন অভিযান করেন তাঁরা। কিন্তু মাঝপথেই মিছিল আটকানো হলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের। যদিও পরে তাঁরা বিকাশভবন অবধি পৌঁছন।

কি অভিযোগ?

রাজ্যের প্রায় ৪০ হাজার পার্শ্ব শিক্ষকের (Para-teachers) দাবী, তাঁরা অন্যান্য স্থায়ী শিক্ষকদের মতই, কোনও কোনও ক্ষেত্রে তার বেশিও কাজ করে থাকেন তাঁরা। তাহলে বেতন এবং সম্মানের ক্ষেত্রে তাঁদের বঞ্চনা কেন? আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের দাবী, তাঁদের স্থায়ীকরণ এবং বেতন ও ভাতা বৃদ্ধি করতে হবে। নয়ত বিকাশভবনের সামনেই অবস্থান করবেন বলে এদিন জানা তাঁরা।

উল্লেখ্য, এর আগে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছিলেন, ২০২৪ সালের ১ মার্চ প্রাথমিকের জন্য ২৮ হাজার ও উচ্চ প্রাথমিকের জন্য ৩২ হাজার টাকা বেতন প্রস্তাব নবান্নে পাঠানো হলেও  মাত্র এক হাজার টাকা বৃদ্ধির আশ্বাস দেওয়া হচ্ছে। এই প্রস্তাবকে তাঁরা প্রত্যাখ্যান করেন। পাশাপাশি বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, ইপিএফ ও অন্যান্য সুবিধার দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন পার্শ্বশিক্ষকেরা (Para-teachers)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন