Aaj India Desk, কলকাতা: প্যান কার্ড ( PAN card ) তৈরি বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বড়সড় পরিবর্তন আসছে। আগামী ১ এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কঠোর করতে চলেছে।
এতদিন সহজেই আধার কার্ড ব্যবহার করেই প্যানের কাজ করা যেত, কিন্তু নতুন আর্থিক বছর থেকে সেই সুবিধা আর থাকছে না। আধারের ওপর নির্ভরতা কমানো হচ্ছে এবং পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হচ্ছে।
ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়ায় এই পরিবর্তন প্রভাব ফেলবে। বিশেষজ্ঞরা বলছেন, যে কেউ প্যান কার্ড (PAN card) -র জন্য আবেদন বা সংশোধন করবেন, তাদের নতুন নিয়ম অনুসরণ করা অত্যাবশ্যক।
কেন বদল আসছে?
বর্তমানে ৩১ মার্চ পর্যন্ত ই-কেওয়াইসি পদ্ধতিতে কেবল আধারের তথ্য দিয়েই প্যান কার্ড (PAN Card ) তৈরি করা যায়। তবে কেন্দ্র জানিয়েছে, পরিচয় যাচাই আরও স্বচ্ছ ও নির্ভুল করা জরুরি। এই কারণে নতুন আর্থিক বছর থেকে প্যান কার্ডের (PAN Card )যাচাইকরণ প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই পরিবর্তন সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে, যাতে শেষ মুহূর্তে কোনো অসুবিধা না হয়।
নতুন নিয়মে প্যান কার্ডের জন্য লাগবে এই নথি গুলো
১ এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি বা সংশোধনের সময় আধারের পাশাপাশি জন্মতারিখ প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। যে কোনও এক নথি নিম্নলিখিত হতে পারে:
- জন্ম সনদ (Birth Certificate)
- ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ড
- যদি উপরের কোনোটা না থাকে, তাহলে আইনি এফিডেভিট
এই পরিবর্তনের লক্ষ্য হলো পরিচয় যাচাই আরও নির্ভুল ও স্বচ্ছ করা।
নতুন নিয়মে প্যান কার্ডের জন্য নামের মিল অত্যন্ত জরুরি
নতুন নিয়ম অনুযায়ী প্যান কার্ডে (PAN card)দেওয়া নাম এবং আধারে থাকা নাম হুবহু মিলে না গেলে আবেদন বাতিল হতে পারে। এমনকি বানান বা ছোটখাটো অমিল থাকলেও আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই প্যান কার্ডের জন্য আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে নেওয়া জরুরি, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয়।
১ এপ্রিল থেকে পুরোনো প্যান ফর্ম বাতিল, নতুন ফর্মেই আবেদন করতে হবে
আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডের পুরোনো ফর্ম আর কার্যকর থাকবে না। এর বদলে নতুন ফর্ম চালু করা হচ্ছে। ৩১ মার্চের পর আবেদন করতে হলে অবশ্যই নতুন ফর্ম এবং নতুন নিয়ম অনুসরণ করতে হবে। যে, যাদের এখনও পুরোনো ফর্মে আবেদন করা হয়নি, তাদের জন্য সময় সীমিত, এবং নতুন নিয়ম মেনে না চললে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে।
কী করবেন এখন?
বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে প্যান কার্ডের ( PAN card) নিরাপত্তা বাড়লেও প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। তাই যাদের প্যান কার্ড তৈরি বা সংশোধনের প্রয়োজন, তাদের চলতি মাসের মধ্যে আবেদন সম্পন্ন করা বুদ্ধিমানের কাজ।
শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে আগেই প্রয়োজনীয় নথি এবং তথ্য মিলিয়ে নেওয়া জরুরি।


