কলকাতা: বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) পরিবারে রাজনৈতিক বিভাজন! এক কন্যা তৃণমূল কাউন্সিলর। ভোটের আগে অপরজন যোগ দিলেন বিজেপিতে (BJP)। এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষ ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) মেয়ে কস্তুরী গোস্বামীর (Kasturi Goswami) হাতে দলীয় পতাকা তুলে দেন।
ছাব্বিশের নির্বাচনের আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আইনের ছাত্রী এবার বিজেপিতে (BJP) যোগ দিয়ে তার রাজনৈতিক ইনিংস শুরু করলেন। ক্ষিতি গোস্বামী মৃত্যুর পর তাঁর স্ত্রী-বসুন্ধরা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, এবার কন্যা গেরুয়া শিবিরে (BJP) নাম লেখালেন।
একই দিনে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেল। কস্তুরির (Kasturi Goswami) দিদি বসুন্ধরা গোস্বামী কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্ষিতি-কন্যা বসুন্ধরার তৃণমূলে যোগ
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় এলে ক্ষিতি গোস্বামীর স্ত্রী মহিলা কমিশনের চেয়ারপার্সন হন। ২০১৯-এ আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী (Khiti Goswami) মারা যান। এরপর থেকেই তাঁর কন্যা বসুন্ধরার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। ২০২১ সালের কলকাতা পুরভোটের আগে তিনি কারাদপ্তরের চাকরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন। ভোটে ৯৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন এবং নির্বাচিত হয়ে বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন বসুন্ধরা।


