20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

সদ্যোজাতকে প্লাস্টিকে মুড়ে পরিবারের হাতে তুলে দিলেন নার্স! তারপরেই ঘটল অস্বাভাবিক ঘটনা!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: বসিরহাট (Basirhat)-এ চাঞ্চল্যকর ঘটনা, মৃত ঘোষণার ৫ ঘণ্টা পর জীবিত সদ্যোজাত (New Born) প্রশ্নের মুখে নার্সিংহোম। উত্তর ২৪ পরগনা-র বসিরহাটের স্বরূপনগরের পূর্ব পোলতা গ্রামে এক ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। সদ্যোজাত এক কন্যাশিশুকে মৃত বলে ঘোষণা করে পরিবারের হাতে তুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই দেখা গেল, শিশুটি আসলে জীবিত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা রুবিনা পারভিন বুধবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে বসিরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানেই তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। অভিযোগ, জন্মের (New Born) পরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে জানায়, শিশুটি মৃত।

পরিবারের দাবি, গজ ব্যান্ডেজ ও প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৪০০ টাকার বিনিময়ে নবজাতককে (New Born) তাদের হাতে তুলে দেওয়া হয়। শোকাহত পরিবার শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে সৎকারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা পর প্লাস্টিক ও কাপড় খুলতেই ঘটে অবিশ্বাস্য ঘটনা – শিশুটি তখনও নড়াচড়া করছে।

তড়িঘড়ি পরিবারের সদস্যরা শিশুটিকে বসিরহাট হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের তরফে জানানো হয়েছে, মা ও শিশু দুজনেই এখন সুস্থ রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে জীবিত শিশুকে মৃত ঘোষণা করা হল, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। যদিও অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন