কলকাতা: ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রচারে নেমে গিয়েছে শাসক-বিরোধী। একদিকে এসআইআর (SIR) শুনানির নামে ‘হয়রানি’-কে হাতিয়ার করে ছাব্বিশের ভোটে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল (TMC)। অন্যদিকে, বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ, দুর্নীতি, বেকারত্ব। বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে বলে একাধিকবার তোপ দেগেছে বিজেপি (BJP)।
এবার ভোটের প্রচারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)-র মুখে “বাংলাদেশ, বোরখা”! মঙ্গলবার এক্সে একটি জনসভার ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ (Saumitra khan) লেখেন, “বোরখা, বৃহত্তর বাংলাদেশ, দুর্নীতির পক্ষে ভোট দেবেন না। আপনাদের মা-মেয়ে-স্ত্রী কে যেন বোরখা পরতে না হয়। আপনার বাড়ির তুলসি মন্দিরে যেন অন্য কোনও পশুহত্যা না হয়!”
X link: https://x.com/KhanSaumitra/status/2026173547266429403
পাশাপাশি তৃণমূলকে বিঁধে বিজেপি সাংসদ বলেন, “তৃণমূল সরকার এতই ভালো হলে আমাদের ছেলেদের বাইরে কাজ করতে যেতে হচ্ছে কেন?” সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ১৫ বছর তৃণমূলকে ভোট দিয়েছেন। একবার আমাদের সুযোগ দিন।” ক্ষমতায় এলে শিল্প, কোলকারখানা, নিরাপত্তার প্রতিশ্রুতি দেন সৌমিত্র খাঁ (Saumitra khan)।
প্রসঙ্গত, সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করে বলে বরাবর বিজেপিকে (BJP) আক্রমণ করেছে তৃণমূল। তাদের অভিযোগ, অভিযোগ, কিছু রাজনৈতিক শক্তি ভোটের আগে ইচ্ছাকৃতভাবে উত্তেজক মন্তব্য করে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটাতে চাইছে। বিজেপির একাংশের প্রচারভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে আসছে ঘাসফুল শিবির। তাদের দাবি, উন্নয়ন ও প্রশাসনিক ইস্যু থেকে নজর ঘোরাতেই ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র এই মন্তব্য নিয়ে এখনও শাসকদলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


