25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

ব্রিগেডে ‘না’, মুর্শিদাবাদে ‘শো অফ স্ট্রেংথ’—১০ লক্ষের সভার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের

কলকাতা: ১ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার অনুমতি পেলেন না জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শুক্রবার সেনা দফতরে ব্রিগেডে সভা করার অনুমতি চাইতে যান হুমায়ুন কবির। কিন্তু তাঁর আবেদন ফিরিয়ে দেওয়া হয়।

১০ লক্ষ মানুষ নিয়ে মুর্শিদাবাদেই সভার হুঁশিয়ারি হুমায়ুনের

ডিসেম্বরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণার দিনই ১ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবেন বলে রেজিনগরের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সেখান থেকেই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি। কিন্তু ব্রিগেডে অত বিপুল পরিমাণ মানুষ নিয়ে সভা করার অনুমতি না মেলায় মুর্শিদাবাদে ৩১ জানুয়ারির মধ্যেই সভা করার হুঁশিয়ারি দিলেন জেইউপি চিফ। শুধু তাই নয়, অন্য কোনও রাজনৈতিক দল ব্রিগেডে সভার অনমতি পাচ্ছে কিনা সেই দিকেও নজরে রাখবেন বলে উল্লেখ করেন তিনি।

দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ

শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকে দীর্ঘক্ষণ সেনার অফিসে বসিয়ে রাখার অভিযোগ করেন তৃণমূলের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। অনুমতি না মেলায় বিজেপি ও তৃণমূল উভয়কেই একহাত নেন তিনি। হুমায়ুন বলেন, “বিজেপি, তৃণমূল উভয়ই ভয় পেয়েছে। যদি ব্রিগেডে ১০ লক্ষ মানুষের ভিড় হয় তাহলে তো সরকারের মৃত্যুঘন্টা বেজে যাবে”।

উল্লেখ্য, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পড়ে। শুক্রবার সেনার সঙ্গে দেখা কোর্টে বলা হয়েছিল হুমায়ুনদের, বলে দাবী। কিন্তু হুমায়ুন কবির গেলে ব্রিগেডে কোনও রাজনৈতিক দলকেই সভা করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। পরিবর্তে শহীদ মিনারে সভা করার পরামর্শ দেয় সেনা। কিন্তু হুমায়ুনরা তা মানেননি। তাঁদের দাবী, শহীদ মিনারে অত বিপুল সংখ্যক মানুষের জায়গার সংকুলান হবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন