18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

“NO SIR, NO VOTE” : শুনানির আগেই চাপ বাড়ালেন শমীক ভট্টাচার্য

স্নেহা পাল, কলকাতা: আজ ফের সুপ্রিম কোর্টে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মামলায় আগের দিন তিনি নিজেই সওয়াল করেছিলেন। ফলে আজও তিনি আদালতে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

চাপ নির্বাচন কমিশনের উপর

এই উত্তেজনার মধ্যেই SIR ইস্যুতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ালেন বিরোধী দলনেতা শমীক ভট্টাচার্য। তিনি জানান যেসব ফর্ম সেভেন এখনও জমা দেওয়া যায়নি, সেগুলি যেকোনওভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

NO SIR, NO VOTE এর বার্তা

শমীক ভট্টাচার্য স্পষ্ট বলেন, “NO SIR, NO VOTE।” তাঁর দাবি, SIR প্রক্রিয়া সম্পূর্ণ না করে কোনও নির্বাচন হওয়া উচিত নয়। পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্য সফরের অনুরোধ

এর পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পশ্চিমবঙ্গে এসে রাজ্য ঘুরে দেখার অনুরোধ জানান শমীক। তাঁর মতে, সরেজমিনে পরিস্থিতি না দেখলে ভোটার তালিকার সমস্যার গভীরতা বোঝা সম্ভব নয়।

ভোটার তালিকা নিয়ে কারচুপি

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে বিপুল সংখ্যক পাসপোর্ট ইস্যু হচ্ছে, যার যাচাইয়ের দায়িত্ব রাজ্য প্রশাসনের, কেন্দ্রের নয়। তাঁর দাবি, এই পুরো ব্যবস্থার পিছনে একটি সংগঠিত র‌্যাকেট কাজ করছে।

‘ধৃতরাষ্ট্র’ মন্তব্যে কটাক্ষ শমীকের

ভোটার তালিকায় অনিয়মের প্রসঙ্গ তুলে শমীক ভট্টাচার্য বলেন, বাংলার ভোটার লিস্টে এমন নাম পাওয়া যাচ্ছে, যেখানে একজন ব্যক্তির শতাধিক সন্তান দেখানো হয়েছে। ব্যঙ্গের সুরে তিনি মন্তব্য করেন, “বাংলার ভোটার লিস্টে থাকা ধৃতরাষ্ট্রদের একটা করে পদ্মবিভূষণ দেওয়া উচিত।”

মুখ্যমন্ত্রীর মামলায় অনীহা

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর করা মামলাকেও রাজনৈতিকভাবে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। শমীক ভট্টাচার্যের বক্তব্য, এই মামলায় বিজেপির কোনও আগ্রহ নেই। তাঁর অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে গোটা প্রক্রিয়াকেই ব্যাহত করার চেষ্টা চলছে।

এই উত্তপ্ত মহলে এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন