24.8 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

“কাউকে রেয়াত নয়! অপরাধীরা জেলে থাকবে” ব্রিগেডের সভা থেকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর

কলকাতা: ভোটের আগে ব্রিগেডের সভায় মোদীর (Narendra Modi) মুখে নারী সুরক্ষা থেকে অনুপ্রবেশ। ‘মেগা স্যাটারডে’ ব্রিগেড র‍্যালি থেকে এসআইআর-এর বিরোধিতা করায় তৃণমূলকে শাসানো আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। জনসমুদ্র ব্রিগেডের সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী বলেন, “মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। আজকের তারিখে মা কাঁদছেন। মাটি অসুরক্ষিত আর বাংলার মানুষকে বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে”।

আরজিকর, দক্ষিণ কলকাতা আইন কলেজ, সন্দেশখালির কথা উল্লেখ করে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী। অপরাধী, ধর্ষণের প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের সঙ্গে অপরাধির যোগ পাওয়া গিয়েছে, বলেও আক্রমণ করেন তিনি। মোদী বলেন, “অপরাধীদের আশ্রয় দেয় তৃণমূল”। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সব অপরাধীরা জেলে থাকবে। কাউকে রেয়াত কড়া হবে না বলে, তৃণমূলকে জোড়াল আক্রমণ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

মোদীর মুখে অনুপ্রবেশ

ব্রিগেডের সভা থেকে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “তৃণমূলের রোজগারের মূল রাস্তাই হল কাটমানি। তা আদায়ের জন্যই অপরাধীদের আশ্রয় দেয় তৃণমূল। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে বাংলার মানুষের সুবিধা ছিনিয়ে নিচ্ছে তৃণমূল।” পাশাপাশি, তিনি বলেন, “এই কারণেই তৃণমূল এসআইআরের বিরোধিতা করেছে। ভোটার তালিকায় সংশোধনের চেষ্টা করলে নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তোলে তৃণমূল!”

সেইসঙ্গে তিনি আরও বলেন, “পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগকে এখানে কাজ করতে দেওয়া হয় না। মানুষ বিচারের জন্য কোথায় যাবেন? এই অরাজকতা সংসদের ভেতরেও করে তৃণমূল। এই অরাজকতার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারকে উপড়ে ফেলবে বাংলার মানুষ”।

ব্রিগেডে জনসমুদ্র

ভোটের আগে বিজেপির শেষ মেগা জনসভায় ব্রিগেডের ময়দানে তিল ধারণের জায়গা নেই। জেলা ভেঙে লোক উপচে পড়েছে বলে দাবী করছিল রাজ্য নেতৃত্ব। নরেন্দ্র মোদী মঞ্চে ওঠার পর পাখির চোখে ধরা পড়ে সেই দৃশ্য। ব্রিগেডের জনসমুদ্র নিয়ে মোদী (Narendra Modi) বলেন, “ব্রিগেডে আসার পথে বাধা সৃষ্টি করেও লাভ হয়নি। এই ভিড় দেখে ভয় পেয়েছে সরকার। ব্রিগেডের এই জনসমুদ্র তৃণমূল সরকারের পতনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে”।

প্রসঙ্গত, ব্রিগেডের এই ভিড় নিয়ে তৃণমূলের দাবী, “বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক এনে ব্রিগেডের ময়দান ভরানো হয়েছে”। শনিবার সকালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্সে লেখেন, “৪২ হাজার আসন ভরতে অন্য রাজ্য থেকে লোক আনা হয়েছে। এরাজ্যের ২০ হাজারের বেশি লোক যাবে না”। পাশাপাশি, মোদীর সভা শুরুর আগে গিরীশ পার্কে সংঘর্ষ এবং বাড়িতে হামলার পর রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবনি করেন, “মোদীর ব্রিগেডের সভায় বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা নিয়ে এসেছে বিজেপি”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন