21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই, সিঙ্গুরে প্রশ্নের মুখে কমিশন

Aaj India Desk, হুগলি : বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ ঘিরে রাজ্যের একাধিক জায়গায় বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই উদ্বেগে পড়েন সিঙ্গুরবাসীরা। শনিবার সিঙ্গুরে সকাল থেকে ধাপে ধাপে প্রকাশিত ভোটার তালিকায় দেখা যায়, খসড়া তালিকায় নাম থাকলেও বেশ কয়েকজন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

২৮ ফেব্রুয়ারি SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিধানসভা কেন্দ্রভিত্তিকভাবে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ শুরু হয়। সকাল থেকে সিঙ্গুরের একাধিক বুথে নাম বাদ পড়ার ঘটনা সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে। স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা ও আতঙ্ক।

১৮৮ সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের ১২৪ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত এক বুথ লেভেল অফিসার (BLO) চন্দ্রশেখর দাস বলেন, “তালিকা হাতে পেয়ে দেখি বহু নাম বাদ গেছে। কেন বাদ গেছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। শুনানির নোটিসও পাঠানো হয়নি।” তাঁর দাবি, “আমাদের কারও নাম বাদ দেওয়ার ক্ষমতা নেই। নির্দেশ অনুযায়ী নথি সংগ্রহ করে জমা দিয়েছি। এখন ভোটাররা আমাদের কাছেই জবাব চাইবেন।”

একই অভিযোগ করেছেন ১২৯ নম্বর বুথের BLO অরূপ পাত্র। তাঁর বক্তব্য, “কিছু ভোটারের নাম শুনানির জন্য ডাকা ছাড়াই বাদ গেছে। আবার যাঁরা প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলেন, তাঁদেরও নাম কাটা হয়েছে।” এই পরিস্থিতিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ভোটারদের ক্ষোভ ন্যায্য এবং সেই ক্ষোভ সামলানো খুব কঠিন।

BLO-দের একাংশের মতে, চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List) নাম বাদ পড়ার কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের উপর চাপ বাড়ছে। এদিকে কতজনের নাম বাদ পড়েছে এবং কী কী কারণে বাদ পড়েছে, সে বিষয়ে এখনও কমিশনের তরফে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় স্তরে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন