29 C
Kolkata
Tuesday, March 24, 2026
spot_img

নাম নেই চূড়ান্ত তালিকায়, তবু প্রচারে ব্যস্ত মন্ত্রী – নির্বাচনে নতুন জটিলতা

Aaj India, কলকাতা: রাজ্যের ভোটের ময়দান এখন উত্তপ্ত, কিন্তু সেই উত্তাপের মাঝেই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। শাসক শিবিরের এক বিদায়ী মন্ত্রীর নামই নেই চূড়ান্ত ভোটার তালিকায় (Final Voter List)- তবু থেমে নেই প্রচার। প্রতিদিনের মতোই তিনি ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, কড়া নাড়ছেন ভোটারদের দরজায় দরজায়। কিন্তু ভিতরে ভিতরে একটাই প্রশ্ন – সাপ্লিমেন্টারি(Supplementary) তালিকায় আদৌ কি রয়েছে তাঁর নাম?

সোমবার মধ্যরাতে প্রকাশ পায় এসআইআর(SIR)-এর সাপ্লিমেন্টারি তালিকা। স্বাভাবিকভাবেই বহু মানুষ ভিড় করেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। কিন্তু কয়েক ধাপ এগোতেই ‘এরর’ মেসেজ – ফলে অনিশ্চয়তা আরও বেড়েছে। শুধু ওই মন্ত্রী নন, রাজ্যের বহু ভোটারই এখনও অন্ধকারে। তাঁদের নাম আছে না বাদ পড়েছে, তা স্পষ্ট নয়। এলাকায় ঘুরে বেড়াতে বেড়াতে বহু মানুষের উদ্বেগও এসে জমা পড়ছে তাঁর কাছেই। তিনিও স্বীকার করছেন – উদ্বেগ কাটছে না, তবুও প্রচার থামাননি তিনি।

এরপরেই সামনে আসে পরিচয় – এই বিতর্কের কেন্দ্রবিন্দু রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজা(Shashi Panja)। তৃণমূল (টিএমসি) কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি লড়ছেন শ্যামপুকুর থেকে। অথচ ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নামই ছিল না – যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সংখ্যার নিরিখে ছবিটা আরও বিস্ময়কর। চূড়ান্ত তালিকায় একদিকে যেমন ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে, অন্যদিকে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনেরও বেশি ভোটারের নাম ছিল ‘বিবেচনাধীন’ তালিকায়। এর মধ্যে প্রায় ২৯ লক্ষের নিষ্পত্তি হলেও, ঠিক কত জনের নাম যুক্ত হয়েছে আর কত জন বাদ গিয়েছে – তা স্পষ্ট করেনি কমিশন। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অভিযোগ উঠেছে, অনলাইনে তালিকা দেখার ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। একাধিক ওয়েবসাইট – electoralsearch.eci.gov.in, voters.eci.gov.in, ceowestbengal.wb.gov.in – থাকা সত্ত্বেও অনেকেই তালিকা দেখতে পারছেন না।

এমন পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে রাজ্যের ২৩টি জেলাজুড়ে মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাতিল সংক্রান্ত বিষয়ে জুডিশিয়াল আধিকারিকরা যে নির্দেশ দেবেন, সেই সিদ্ধান্তে যদি কারও আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট ভোটাররা এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন