স্নেহা পাল, কলকাতা: মঙ্গলবার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর নতুন সময়সূচি প্রকাশ করেছে Election Commission of India। সেই সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।
এর মধ্যেই কমিশনের (Election Commission) তরফে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব Nandini Chakraborty কে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কমিশনের দপ্তরে সরাসরি হাজির হয়ে চলমান সংশোধন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার বিকেল ৩টার মধ্যে রাজধানীতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
যদিও কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে তলবের কারণ বিস্তারিতভাবে জানানো হয়নি, তবে SIR সংক্রান্ত অগ্রগতিই আলোচনার মূল বিষয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের নজর রয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের (Election Commission) সক্রিয় ভূমিকা এবং মুখ্যসচিবকে তলব করা প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


