26.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

পাঁচ সম্প্রদায়ের জন্য নতুন বোর্ড—উন্নয়ন নাকি ভোটের অঙ্ক?

Aaj India Desk, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। এখনও আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু বাংলার রাজনৈতিক ময়দান ইতিমধ্যেই তপ্ত। রাজ্যের একের পর এক ইস্যু ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিশেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-কে ঘিরে ‘ অসম্মান ‘ বিতর্ক নিয়ে শাসক-বিরোধী সংঘাত যখন চরমে, ঠিক সেই সময়েই নতুন ঘোষণা করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, খুব শিগগিরই পশ্চিমবঙ্গ সরকার পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চলেছে। রাজ্যের কয়েকটি নির্দিষ্ট সম্প্রদায়ের উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সূত্রের খবর, মুন্ডা ও কোরা এই দুই আদিবাসী সম্প্রদায় (ST), ডোম সম্প্রদায় (SC) এবং কুম্ভকার ও সদগোপ সম্প্রদায় (OBC)-র জন্য আলাদা করে এই বোর্ড গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা এই সম্প্রদায়গুলির উন্নয়নকে আরও সংগঠিত ও শক্তিশালী করতেই এই পদক্ষেপ। বোর্ডগুলির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সংরক্ষণ এবং কর্মসংস্থানের মতো নানা ক্ষেত্রেই বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই সম্প্রদায়গুলির উল্লেখযোগ্য ভোটব্যাঙ্ক রয়েছে। ফলে ভোটের আগে তাদের জন্য আলাদা উন্নয়ন বোর্ডের ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যখন রাজ্যে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে, তখন এই সিদ্ধান্তকে অনেকেই নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই দেখছেন।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে

নির্বাচনের মুখে এই ঘোষণা কি সত্যিই উন্নয়নের নতুন দিগন্ত খুলবে, নাকি আবারও রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে উঠবে? রাজ্য রাজনীতিতে সেই বিতর্কই এখন ক্রমশ তীব্র হয়ে উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন