22.6 C
Kolkata
Tuesday, March 17, 2026
spot_img

শুভেন্দুর নাম ঘোষণা হতেই কাঁপল নন্দীগ্রাম! ফের সম্মুখ সমরে মমতা-শুভেন্দু!

কলকাতা: একুশের পর ফের সম্মুখ সমরে মমতা-শুভেন্দু। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশের মোট ছাব্বিশেও হাইভোল্টেজ লড়াই দেখতে চলেছেন রাজ্যবাসী। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই নন্দীগ্রামে আতশবাজি ফাটিয়ে উল্লাস করছেন বিজেপির কর্মী সমর্থকরা। ছাব্বিশের নির্বাচন, মমতা-সরকারের পতনের স্লোগান তুলেছেন তাঁরা।

নন্দীগ্রামের পর ভবানীপুরেও…

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু। গত নির্বাচনে নিজের গড় ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভবানীপুরেও লড়তে পারেন বলে একাধিক ইঙ্গিত মিলেছিল।

এমনকি কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপি ‘ওয়ার রুম’ তৈরি করে সংগঠনকে মজবুত করছিল বলেও দলীয় সূত্রে জানা যায়। এবার নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই হাইভোল্টেজ আসন থেকেই লড়াইয়ে নামছেন শুভেন্দু অধিকারী। এই সিদ্ধান্তেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে জোর চর্চা শুরু হয়েছে।

ভবানীপুরে জিততে পারলে বিজেপির ‘জায়ান্ট কিলার’ হিসেবেই উঠে আসতে পারেন তিনি, এমনকি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদেরও জোরালো দাবিদার হয়ে উঠবেন। আর যদি তা না-ও হয়, নন্দীগ্রাম তাঁর শক্ত ঘাঁটি হওয়ায় বিধানসভায় তাঁর জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন তৃণমূলের প্রার্থী তালিকায় কি চমক থাকতে চলেছে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন