29 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

খুন না দুর্ঘটনা? তিন ঘণ্টা পরও মেলেনি নদীর চরে ভেসে আসা পচাগলা মহিলা দেহের পরিচয় 

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: ভোটের আবহে ফের চাঞ্চল্য! উত্তর ২৪ পরগনার হাসনাবাদ (Hasnabad) এক মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে ছড়াল আতঙ্ক। শুক্রবার সকালে হাসনাবাদের ডাশা নদীর ঘুনি শ্মশানঘাট এলাকা থেকে উদ্ধার হয় ওই দেহ। নদীর চরে আটকে থাকা মহিলার এখনও পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। দেহটি পড়ে থাকতে দেখে কৌতূহলী গ্রামবাসীদের ভিড় জমে যায় এলাকায়। তবে স্থানীয়দের দাবি, ওই মহিলা তাঁদের গ্রামের কেউ নন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে দীর্ঘক্ষণ ধরে দেহটি আটকে ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় তিন ঘণ্টা ধরে দেহটি একই জায়গায় পড়ে ছিল। এরপরই থানায় খবর দেওয়া হয়।

শুক্রবার বিকেল তিনটে নাগাদ প্রথম এলাকার মানুষজন দেখতে পান নদীর চরে ওই দেহটি আটকে রয়েছে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে চারদিকে, আর তাতেই ভিড় বাড়তে থাকে ঘটনাস্থলে। কিন্তু উপস্থিত কেউই দেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি। খবর যায় হাসনাবাদ থানায়। তবে অভিযোগ উঠেছে, খবর দেওয়ার তিন ঘণ্টা পরেও দেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি।

স্থানীয় এক বাসিন্দার কথায়, “এলাকায় খবর রটে যায় যে একটা লাশ ভেসে উঠেছে। আমরা সবাই দেখতে যাই। কিন্তু দীর্ঘক্ষণ জলে থাকার কারণে দেহের চেহারা এতটাই ক্ষতিগ্রস্ত যে কিছুই বোঝা যাচ্ছে না। যতটা মনে হচ্ছে, তাতে ওই মহিলা আমাদের গ্রামের কেউ নন। অন্য কোথাও থেকে ভেসে এসেছে বলেই মনে হচ্ছে”।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন