26.2 C
Kolkata
Friday, March 13, 2026
spot_img

রাত পোহালেই ব্রিগেডে মোদীর সমাবেশ: নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ

কলকাতা: ভোটের মুখে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাত পোহালেই ব্রিগেডের (Brigade) ময়দানে পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে সমাবেশ বিজেপির। ইতিমধ্যেই জেলাগুলি থেকে বিজেপির কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে সূত্রের খবর।

উত্তরবঙ্গের ধুপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ধুপগুড়ি–শিয়ালদহ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বিজেপি। শুধু ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের কর্মী-সমর্থকদের জন্য এই ট্রেনে মোট আটটি স্লিপার কোচ রাখা হয়েছে—এর মধ্যে দু’টি মহিলা স্পেশাল ও ছ’টি পুরুষদের জন্য নির্দিষ্ট। শিয়ালদহ ও হাওড়া স্টেশন ছাড়াও দক্ষিণ শহরতলি, উত্তর কলকাতার বিভিন্ন এলাকা, শ্যামবাজার এবং ধর্মতলা থেকে বিজেপির মিছিল ব্রিগেডমুখী (Brigade) হতে পারে। শনিবার শহরের যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। শুক্রবার এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা।

শহরের কোন কোন জায়গায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ?

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্সওয়ে ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেইসঙ্গে ভোর ৪ টে থেকে রাত ৮ টা পর্যন্ত শহরে ঢুকতে দেওয়া হবে না কোনও পণ্যবাহী গাড়ি। তবে জরুরী পরিষেবা, যেমন এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রলিয়াম, অক্সিজেন, সব্জি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী গাড়িগুলির যাতায়াত স্বাভাবিক থাকবে।

পার্কিং-এ নিষেধাজ্ঞা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সংলগ্ন এলাকায় কোনও ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। পাশাপাশি হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনেও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন