20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

ভোট প্রাক্কালে ফের বঙ্গে মোদী-শাহ: ব্রিগেডের পুনরাবৃত্তি না সুষ্ঠু প্রচার?

Aaj lndia Desk, নয়াদিল্লি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi) । রামনবমীর পর তিনি রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১৪টি জনসভা ও রোড শো করবেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করেছে।

মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath ), অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা(JP Nadda)এবং নিতিন নবীন (Nitin Nabin) সহ হেভিওয়েট নেতারা উপস্থিত থাকবেন।বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী-ও রাজ্য জুড়ে মোট ১০টি জনসভা ও রোড শো পরিচালনা করবেন। অমিত শাহ কে অংশগ্রহণ করতে দেখা যাবে মোট ৮ টি জনসভা ও রোড শো তে , জেপি নাড্ডা করবেন ৬টি , উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবে ৪ টি জনসভা তে ।

রাজ্য রাজনীতিতে এই সফর ভোটের আগে উত্তেজনা আরও বাড়াতে পারে কি, এই প্রচার অভিযানে ভোটের ছবিটা বদলাবে? এখন সময় শুধু অপেক্ষার । দফাই দফাই এই রোড শো বিজেপির ভোটব্যাংকে অংকটা কতটা বাড়াতে পারে ?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (BJP) – পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই ধাপে ১১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের পরই সামনে এলো মোদীর পশ্চিমবঙ্গ সফরের কথা ।

প্রার্থী হয়েছে :

মানিকতলা : তাপস রায়

যাদবপুর : শর্বরী মুখোপাধ্যায়

বালিগঞ্জ : শতরূপা

নোয়াপাড়া : অর্জুন সিংহ

সোনারপুর দক্ষিণ : রূপা গঙ্গোপাধ্যায়

শ্যামপুর : হিরণ চট্টোপাধ্যায়

মাথাভাঙা : নিশীথ প্রামাণিক

এগরা : দিব্যেন্দু অধিকারী

ব্যারাকপুর : কৌস্তভ বাগচি

এন্টালি : প্রিয়ঙ্কা টিবরেওয়াল

রাজনীতিবিদ থেকে অভিনেত্রী বিজেপি এই ধাপে সব ধরনের ভোটারকে টার্গেট করে তালিকা সাজিয়েছে।

তবে একাংশের মতে, বছরের বাকি সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে নরেন্দ্র মোদীকে দেখা না গেলেও, ভোট প্রাক্কালে তাঁর এই আগমন কতটা মানবদরদী মনোভাবের প্রকাশ আর কতটা কেবল প্রচারের অংশ এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন