23 C
Kolkata
Tuesday, March 3, 2026
spot_img

“মেট্রোয় ফের আতঙ্কের ছায়া”! চাঙড় খসে সেন্ট্রাল পার্ক স্টেশনের বাইরে চাঞ্চল্য, চিন্তায় যাত্রীরা

Aaj India desk, কলকাতা: সপ্তাহের শুরুতেই ফের মেট্রো পরিষেবা নিয়ে আতঙ্কের আবহ তৈরি হল শহরে। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সল্টলেক নবনির্মিত Central Park Metro Station–এর বাইরে চাঙড় খসে পড়ার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, শুধু এই স্টেশন (kolkata Metro)নয়, শহরের একাধিক মেট্রো স্টেশনের(Kolkata Metro) অবকাঠামোগত নিরাপত্তা নিয়েও ধীরে ধীরে প্রশ্ন উঠছে। অনেকেই উদাহরণ টানছেন দক্ষিণ কলকাতার Garia Metro Station–এর পিলারে ফাটলের কথাও।

সোমবার সকালে ব্যস্ত সময়ের মধ্যেই আচমকা স্টেশনের বাইরে রাস্তার দিকে চাঙড় খসে পড়ে। ওই অংশে সিমেন্টের উপরিভাগ কিছু জায়গায় চটে যাওয়ার মতো অবস্থাও দেখা যায় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, ব্যস্ত সময় হওয়ায় ওই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করছিল, যদিও বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এলাকায় পুলিশ মোতায়েন করে রাস্তার ওই অংশ ঘিরে দেওয়া হয়। মেরামতির কাজ শীঘ্রই শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

তবে কী কারণে এমন ঘটনা ঘটল?

তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নির্মাণ সামগ্রীর গুণগত মান, রক্ষণাবেক্ষণের অভাব নাকি অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি— সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, “প্রাথমিক তদন্ত চলছে। নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। দ্রুত মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।” যদিও যাত্রীদের একাংশের মধ্যে উদ্বেগ কাটছে না।

আরেকজন অফিসযাত্রী সুমন দাস বলেন, “প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করি। এমন ঘটনায় ভয় লাগছে। পরিষেবা সত্যিই নিরাপদ কি না, প্রশ্ন থেকেই যাচ্ছে।”

সব মিলিয়ে, এর আগে গত বছর Kabi Subhash Metro Station–এর পিলারে ফাটল ধরা পড়ার ঘটনায় স্টেশন (Kolkata Metro)বন্ধ করে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই স্মৃতিই ফের চেপে বসছে যাত্রীদের মনে।

প্রশ্ন উঠছে— কলকাতা মেট্রোর(kolkata Metro) নবনির্মিত অবকাঠামো কতটা নিরাপদ? এখন সবার চোখ মেট্রো (kolkata Metro) কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। পরিষেবা স্বাভাবিক থাকবে কি না, সেই অনিশ্চয়তাও যেন আরও বাড়ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন