24.8 C
Kolkata
Sunday, March 15, 2026
spot_img

সভা শুরু ব্রিগেডে: “গো ব্যাক মোদী” পোস্টারে সুকান্ত মজুমদারের পাল্টা আক্রমণ!

কলকাতা: বিজেপির ‘সুপার স্যাটারডে’-তে ব্রিগেডের মহামিছিলের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধোনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)! মোদীর সভার আগে ‘গো ব্যাক মোদী” হোর্ডিং-এর ঝড়। কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় এই হোর্ডিং-এ ছয়লাপ। এই নিয়ে শাসকদলকে বিঁধে পাল্টা কটাক্ষ ছুঁড়লেন সুকান্ত মজুমদার। তিনি দাবী করেন, বাংলার মানুষ বলছে “গো ব্যাক মমতা”। “আমরা টিকে থাকব, আপনি দেখবেন আর জ্বলবেন”, বলেন সুকান্ত। সেইসঙ্গে মমতার উন্নয়নের পাঁচালির পাল্টা পাঁচালি শোনান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে মোদী

ভোটের আগে শেষ মেগা জনসভা করছে বিজেপি। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছেন মুখ্যসচিব। বিমানবন্দর থেকে রেসকোর্সের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ব্রিগেড ময়দানে উপচে পড়েছে মানুষের ভিড়। যদিও, তৃণমূলের কটাক্ষ, আসন ভরাতে বাইরের রাজ্য থেকে লোক এনেছে বিজেপি। কুণাল ঘোষ বলেন, “৪২ হাজার আসন ভরতে বাইরের রাজ্য থেকে লোক আনা হচ্ছে। এরাজ্যের ২০ হাজারের বেশি লোক যাবে না”।

প্রশাসনিক সভার পর জনসভা

ব্রিগেডে মূল সভামঞ্চের পেছনেই প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্য নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর মূল মঞ্চে বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, এদিন প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী মোদীর। সেইসঙ্গে পূর্বরেল নিয়েও একাধিক ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন