21 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

তৃতীয়বার তলব মনোরঞ্জন মণ্ডল, আদালতের দ্বারস্থ হতে চলেছে ED ?

Aaj India Desk, কলকাতা : কয়লা পাচার মামলার তদন্তে ফের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে তলব করে ED। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও পর্যন্ত হাজির হননি।

সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও পর্যন্ত সেখানে হাজির হননি। এই নিয়ে টানা তৃতীয়বার EDর তলব এড়ালেন প্রাক্তন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ED সূত্রে খবর, এবারও তিনি কোনও লিখিত কারণ জানানো ছাড়াই অনুপস্থিত থাকলে আদালতের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কোটি টাকার লেনদেনের অভিযোগ

ED সূত্রে জানা যায়, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেন ও ‘প্রোটেকশন মানি’ তত্ত্বে একাধিকবার মনোরঞ্জন মণ্ডলের নাম উঠে আসে। কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তা সাদা করার প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়। কয়লা ব্যবসায়ীর সঙ্গে তাঁর অন্তত এক কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। পাশাপাশি উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি ও হোয়াটসঅ্যাপ চ্যাট।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজ্যের একাধিক জায়গায় ED তল্লাশি চালায়। সেই সময় তদন্তকারী দল পৌঁছয় তৎকালীন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। দুর্গাপুরের ওই বাড়িতে টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলে। তল্লাশির দিন বাড়িতেই ছিলেন মনোরঞ্জন মণ্ডল।

পূর্বেও দুর্নীতির খাতায় নাম

উল্লেখ্য, ED অভিযানের মাত্র তিন দিন আগেই মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তল্লাশির পর তাঁকে সেই পদ থেকে সরিয়ে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০২৪ সালে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

ED সূত্রের দাবি, এবারও যদি তিনি হাজিরা এড়ান, তবে তদন্তের স্বার্থে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ারও ইঙ্গিত দেয় ED।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন