27 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

SIR–এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা!

Aaj India Desk,কলকাতা: এসআইআর (SIR) –এর প্রতিবাদে আগামী শুক্রবার থেকে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কর্মসূচির ঘোষণা করেন।

তিনি জানান, শুধু মুখ্যমন্ত্রীই নন, তিনিও এই ধরনায় যোগ দেবেন। তিনি এও বলেন , অতীতে যে স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় এবার শুরু হবে এই প্রতিবাদ কর্মসূচি। সেখান থেকেই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী।

দলের দাবি, এসআইআর (SIR) সংক্রান্ত ইস্যুতে কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার প্রতিবাদেই এই কর্মসূচি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এই ধরনা রাজ্যের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ইতিমধ্যেই মেট্রো চ্যানেল চত্বরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শুক্রবারের কর্মসূচিকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন নজর , ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং আন্দোলন কোন পথে এগোয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন