কলকাতা: ভোটের আগে রাজ্যে টানটান উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যালেনে “ভোটারাধিকার হরণের চক্রান্তের” প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বেলা ২ টো নাগাদ ধর্না মঞ্চে পৌঁছে যান তিনি।
সেইসঙ্গে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায়, জুন মালিয়া সহ অন্যান্যরা। পাশাপাশি, এদিন সিইও দফতর থেকে মিছিল করেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বেলা আড়াইটে নাগাদ ধর্মতলার ধর্নামঞ্চের কাছে পৌঁছে যান তাঁরাও।
“বিবেচনাধীন” ইস্যুতে চড়ছে পারদ
ভোট ঘনিয়ে আসতে কমিশন-মমতা সংঘাতের মাত্রা নতুন পারদ ছুঁয়েছে। রাজ্যে প্রায় ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম এসআইআরের চূড়ান্ত তালিকায় “বিবেচনাধীন”। সুপ্রিম করতে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সওয়াল করার পরও কেন এই বিপুল সংখ্যক ভোটারের নামের পাশে “বিবেচনাধীন” পাশাপাশি, জীবিত ভোটারকে “মৃত” উল্লেখ করা সহ এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে মেট্রো চ্যালেনে ধর্নায় বসে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জীবিতকে “মৃত” উল্লেখ, কমিশনকে “দাদাল” তোপ মমতার
ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনকে ফের একবার বিজেপির “দালাল” বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবী, ২২ জন জীবিত ভোটারকে মৃত বলে উল্লেখ করা হয়েছে। এসআইআর আতঙ্কে মৃতদের পরিবার, বিএলও রক্ষা কমিটির সদস্যরাও ধর্নায় বসবেন বলে শুরুতেই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা ইঞ্চি ইঞ্চি খোঁজ রাখছি। যাঁদের এসআইআর প্রক্রিয়ায় মৃত বলে দেখানো হয়েছে, তাঁদের আমরা সামনে আনব। দেখুন, কাগজে-কলমে তাঁরা মৃত, অথচ বাস্তবে তাঁরা সুস্থভাবে বেঁচে আছেন। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।”


