19 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

জ্যোতি বসুর নাম ভাঙিয়ে ভোটের আগে সাধু সাজার নাটক?—বিস্ফোরক কটাক্ষ বামেদের

কলকাতা: জ্যোতি বসুর নাম ভাঙিয়ে ভোটের ময়দানে ‘ইমেজ ক্লিনিং’-এর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? মুখ্যমন্ত্রীর ‘ভাইরাল’ সাক্ষাৎকার নিয়ে বাম-শিবিরে তুমুল অসন্তোষ! সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) কটাক্ষ, “জ্যোতিবাবুর নামের আড়ালে কি সাধু সাজতে চাইছেন উনি? নাকি ভোটের কৌশল?”

“নাকি সপ্তম বামফ্রন্ট উনি দেখতে চান না”

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবী করেন, ৩৪ বছর বাংলা শাসনের পর সিপিআইএমের অন্দরেই নানান সমস্যা দেখা দিয়েছিল। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা জ্যোতি বসু (Jyoti Basu) নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, “সপ্তম বামফ্রন্ট তাঁর ভালো লাগছে না। এই বামফ্রন্ট তিনি আর দেখতে চান না।”

X Link: https://x.com/Sujan_Speak/status/2023432326802497742

শুধু তাই নয়, জ্যোতি বসু নাকি তাঁকে অনেক স্নেহ করতেন। এই প্রসঙ্গে বর্ষীয়ান বাম-নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, “জ্যোতি বসুকে ঘাটের মরা, বুড়ো ভাম কে বলেছিলেন?” সুজনের (Sujan Chakraborty) প্রশ্ন, “এতই যদি জ্যোতি বসুর প্রতি আপনার শ্রদ্ধা তাহলে তাঁর সল্টলেক স্টেডিয়াম থেকে জ্যোতি বাবুর (Jyoti Basu) নামের ফলকটা সরিয়ে দিলেন কেন?”

“রাজারহাট টাউনশিপের নাম ক্ষমতায় এসেই জ্যোতি বসু নগর নামটা বদলে দিলেন কেন?” প্রশ্ন তোলেন সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। জ্যোতি বসুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা বেমানান। মমতা বন্দ্যোপাধ্যায়কে “গুলবাজ” বলেও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন