25 C
Kolkata
Wednesday, March 18, 2026
spot_img

নন্দীগ্রামে বড় চমক: প্রার্থী ঘোষণার আগে তৃণমূলে ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ পবিত্র কর!

কলকাতা: ভোট ঘনিয়ে আসতেই বড় রাজ্য রাজনীতিতে বড় টুইস্ট! নজরে নন্দীগ্রাম (Nandigram)। মঙ্গলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগ মুহূর্তে ঘাসফুল শিবিরে নাম লেখালেন শুভেন্দুর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বলে পরিচিত নন্দীগ্রামের পবিত্র কর। ভোটের আগে নন্দীগ্রামের বয়ালের বাসিন্দা তৃণমূলে ঘর ওয়াপসির জল্পনাকে সত্যি করলেন পবিত্র কর।

বিধানসভা ভোটের হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে দেখা যেতে পারে তাঁরই বন্ধু পবিত্রকে, জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন পবিত্র। কিন্তু শুভেন্দুর সঙ্গে সখ্যতা থাকলেও দুজনের রাজনৈতিক মতাদর্শে চিড় ধরতে শুরু করেছিল বলে শোনা যায়।

এরপর থেকেই জল্পনা গাড় হতে থাকে, যে ছাব্বিশের ভোটে ঘাসফুল শিবিরেই ফিরে আসতে পারেন পবিত্র। শোনা যায়, নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দুকে জেতানর পেছনে অন্যতম কান্ডারি ছিলেন এই পবিত্র। তবে দলের সঙ্গে ধীরে ধীরে মতবিরোধ বাড়তে থাকায় কিছুটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন বয়ালের এই নেতা। এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাতে দলীয় পতাকা তুলে দেন।

আজই তৃণমূলের প্রার্থী তালিকা

প্রসঙ্গত, রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও বাম। নন্দীগ্রামের পাশাপাশি মমতার বিরুদ্ধে ভবানীপুরেও ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরেই প্রার্থী তালিকা জারি করতে পারে শাসক শিবির তৃণমূল। তার আগে রাজ্যজুড়ে একাধিক নেতাকর্মী দলে নাম লেখালেন।

তাঁদের মধ্যে অন্যতম হলেন, বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এছাড়াও ঝাড়গ্রামে সাধু রামচান মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল অফিসার মঙ্গল সোরেন তৃণমূলে নাম লেখান। কৃষ্ণনগরে যোগ দিয়েছেন সমাজসেবী অভিনব ভট্টাচার্য। সূত্রের খবর, এদিন দুপুর ৩ টে ১৫ মিনিট নাগাদ কালীঘাটের বাসভবন থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন