24.8 C
Kolkata
Monday, March 16, 2026
spot_img

ভোট ঘোষণার আগে DA নিয়ে বড় ঘোষণা! সরকারি কর্মচারীদের প্রতি মুখ তুলে চাইলেন মুখ্যমন্ত্রী!

কলকাতা: বেড়েছে লক্ষ্মীর ভান্ডার, চালু হয়েছে যুবসাথী। ভোট ঘোষণার দিন পুরোহিত ও ইমামদেরও ভাতা ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং অবশেষে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি মুখ তুলে চাইলেন মুখ্যমন্ত্রী! এক্সে পুরোহিত ও ইমামদের ভাতা বাড়ানোর ঘোষণার পর এক্সে ডিএ (DA) নিয়ে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক ৫৫ মিনিট আগে পোস্ট করলেন মমতা।

তিনি লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমাদের ‘মা-মাটি-মানুষ’ সরকার তার সকল কর্মী ও পেনশনভোগী—সহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্মী ও পেনশনভোগীদের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করেছে।” তিনি আরও লেখেন, “আমাদের অর্থ দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণিত পদ্ধতি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে তাঁরা তাঁদের ‘ROPA 2009’-এর বকেয়া মহার্ঘ ভাতা (DA arrears) পেতে শুরু করবেন।”

কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক?

সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “রাজ্যের মানুষের কাছে প্রমাণ হল, কোনও রাজনৈতিক দলের ছাতার তলায় না থেকেও, সঠিকভাবে আন্দোলনের জয় হয়। এটা সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে এটা বিরাট জয়। আমাদের আন্দোলন সফল।”

সরকারি কর্মচারীরা বলছেন, ধর্মতলায় কালীঘাট অভিযান আটকাতে পারলেও, ১৩ মার্চের ধর্মঘট আটকাতে পারল না রাজ্য সরকার। দার্জিলিং থেকে দীঘা সরকারি কর্মচারীরা যেভাবে ধর্মঘট সফল করিয়েছেন, তা দেখে সরকার স্তম্ভিত। ডিএ ঘোষণা ছাড়া তাঁদের কোনও উপায় নেই। এটা সরকারি কর্মচারীদের ঐক্যের জয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছি, বলে জানাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ।

মার্চ থেকেই বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মচারীরা? 

প্রসঙ্গত, অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA)-এর ২৫% অবিলম্বে মেটাতে হবে বলেছিল সুপ্রিম কোর্ট। তারপর কমিটি গঠন করে বাকি ৭৫ শতাংশের প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর পোস্ট অনুযায়ী, সেই রায়কেই কার্যকর করতে চলেছে রাজ্য। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে দীর্ঘ টালবাহানা, রিভিউ পিটিশনের পর অবশেষে ভোটের আগে নড়েচড়ে বসলো রাজ্য সরকার, বলছে বিশেষজ্ঞ মহল। ধারণা করা হচ্ছে, মার্চেই ২৫% ডিএ দিয়ে দেবে রাজ্য সরকার। তবে অর্থ দফতরের বিজ্ঞপ্তি প্রকাশ হলে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন