18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

গান থামানোর অভিযোগ, সুর ছেড়ে রাজনীতির পথে সুদীপ্তা ?

স্নেহা পাল, কলকাতা: বাংলা ভাষায় গান গাইতে গিয়ে মঞ্চে অপমানিত হওয়ার অভিযোগ করেন টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banarjee) । রবিবার এই ঘটনা নিয়ে একটি প্রতিবাদমূলক ভিডিও করেন তিনি।

ভিডিওতে টলিপাড়ার অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে (Sudipta Banarjee) বাংলা ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের পক্ষে সরব হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে সেটি দ্রুত ছড়িয়ে পড়লে তৈরি হয় রাজনৈতিক জল্পনা।

ভিডিওর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও রাজনৈতিক বার্তা থাকায় শুরু হয় এই জল্পনা। এই প্রেক্ষিতে রাজনৈতিক যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।

সুদীপ্তা বলেন, তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। তবে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এলে তিনি তা বিবেচনা করবেন। প্রার্থী হওয়ার প্রশ্নে তাঁর বক্তব্য, যোগ্য মনে করলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু সবই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে তিনি স্পষ্ট করেছেন, অভিনয় ছাড়ার তাঁর কোনও পরিকল্পনা নেই।

এর আগে বাংলা গান গাওয়ার সময় অপমানের অভিযোগ উঠেছিল শিল্পী ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তীর ক্ষেত্রেও। সেই স্মৃতির প্রেক্ষিতেই সুদীপ্তার (Sudipta Banarjee) এই ভিডিও আবার নতুন করে ভাষা ও রাজনীতির বিতর্ক উসকে দেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন