32.2 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

হুগলির গ্রামে শিক্ষার আলো , কলকাতা দম্পতির উদ্যোগে গড়ে উঠল ‘লোককথা’

Aaj India Desk, কলকাতা: হুগলি জেলার পুইন গ্রামে শিক্ষার ঘাটতি ছিল দীর্ঘদিনের , আর সেই ঘাটতি পূরণে সম্প্রতি একটি নতুন পাঠাগার (Lokkotha Library) খোলা হয়েছে, যা শুধু বই পড়ার জায়গা নয় , পাশাপাশি এটি কমিউনিটি হাব ও বটে।

শিক্ষাঙ্গনে শিক্ষার্থীর আনাগোনা থাকলেও শিক্ষা পৌঁছাচ্ছে তো? এই প্রশ্ন কে সামনে রেখেই ফাঁক পূরণ করার লক্ষ্যে “লোককথা” নামের একটি লাইব্রেরিতেই (Lokkotha Library) খোলা হয়েছে ক্লাসরুম । যেখানে ছেলে-মেয়ে থেকে শুরু করে পরিবার – পরিজন সবাই এসে পড়াশোনা, ভাষাশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেবে ।

২০০৭ সালে চিন্তাভাবনা: কার্যকরী বাস্তবায়ন ২০১৯ সালে 

কলকাতার দম্পতি মনোবিজ্ঞানী শান্তনু ঘোষ ও বেথুন কলেজের অধ্যাপক অনিন্দিতা দত্ত। তারা নিজস্ব সঞ্চয়ের প্রায় ৪০ লাখ টাকা খরচ করে এটি তৈরি করেন । বর্তমানে ২৫১ জন সদস্য নিবন্ধিত আছে , এবং গড়ে প্রতি দিন ৩০-৪০ জন ভিড় জমাচ্ছে । সাধারণত দুপুর ৩টা থেকে ৫টা চলত কার্যক্রম, নির্দিষ্ট এই সময়েই গ্রাম বাসিরা আসেন ।

সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, সংস্কৃতি ও ভাষা শেখার পাশাপাশি সাম্প্রদায়িক কার্যক্রমের পাঠ তো বটেই এছাড়াও এখানে বাংলা, হিন্দি, ইংরেজি এবং স্প্যানিশসহ বিভিন্ন ভাষার ক্লাস চলছে, এবং ভবিষ্যতে আরও ভাষা শেখানোর পরিকল্পনা ও আছে এমন টাই জানা যাচ্ছে ।

ভাষা কোর্সে সাধারনত ২০-৫০ টাকা , অন্যান্য ২০ টাকা কোর্স ফি যা নামমাত্রই । অনিন্দিতা বলেন, “এটি চ্যারিটি নয়, গ্রামবাসীদের নিজস্ব স্থান যেখানে তারা জ্ঞান অর্জন করে। “গ্রামবাসীরা নিজেরাই স্থান তৈরি, প্রচার এবং রক্ষণাবেক্ষণ করে। এই উদ্যোগ গ্রামীণ ভারতে শিক্ষা ও সংস্কৃতির নতুন মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে।

শিক্ষা ও জ্ঞান শুধু এত টুকুই ন , পাশাপাশি স্বাস্থ্য ও বিনোদকে গুরুত্ব দিতে চোখ চেকআপ ক্যাম্প এবং কমিউনিটি ফিল্ম প্রদর্শনের মতো কার্যক্রমও পরিচালিত হচ্ছে, প্রথম প্রদর্শিত চলচ্চিত্র ছিল চার্লি চাল্কলের ” দ্য কিড” , মতো বহু ফিল্ম দেখানো নজির রয়েছে ।

পুইন-এর মতো জনপদে দীর্ঘদিন ধরে চলা শিক্ষা ও সাংস্কৃতিক অভাবের জায়গায় “লোককথা” (Lokkotha Library) একটি নতুন দিগন্তের সূচনা করেছে , যেখানে শুধু বই – এই শিক্ষা না, বরং সাহিত্য-সংস্কৃতি-জ্ঞান-চর্চার মিলন ঘটছে প্রতিদিন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন