21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

রাজ্য পুলিশের জালে ‘মাদক সাম্রাজ্যের রাজা’ !

Aaj India Desk, মালদহ : মঙ্গলবার আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের (Interstate Drug Trafficking Racket) মূল অভিযুক্ত হিসেবে মনিপুরের বাসিন্দা নওয়াজ শরিফকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। ইম্ফল পুলিশের সহযোগিতায় এই গ্রেপ্তারি সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ২৫ জানুয়ারি একটি মাদক পাচার মামলায় কলকাতা থেকে ডালিম শেখ ও তার সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম। পরবর্তী অভিযানে গোয়া থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই চক্রের নেতা ইসমাইল শেখ। এই ছয়জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, চক্রের মূল সংযোগ মনিপুরে। তদন্তের সূত্র ধরে নওয়াজ শরিফের নাম সামনে আসে। ব্যাঙ্ক ট্রানজেকশন, ফোনের কথপোকথনের রেকর্ডের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা হয়। এরপর ইম্ফল পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “মাদক পাচার মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে মনিপুরের বাসিন্দা নওয়াজ শরিফের নাম উঠে আসে। সে এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের (Interstate Drug Trafficking Racket) কিংপিন। এমনকি তাঁর পরিবারের একাংশও এই মাদক পাচার চক্রের সাথে যুক্ত। নওয়াজ ব্রাউন সুগারের কাঁচামাল মনিপুর এবং বার্মা থেকে সংগ্রহ করে বিমানে করে কলকাতায় পাঠাতো।” পুলিশের দাবি, মনিপুরের একাধিক জেলায় আফিম চাষ হয়। সেখান থেকেই ব্রাউন সুগারের কাঁচামাল সংগ্রহ করে তা কলকাতায় পাঠানো হত। প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু ক্ষেত্রে মায়ানমার সীমান্ত থেকেও কাঁচামাল আনা হত।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হত। অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এই গ্রেপ্তারিকে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের (Interstate Drug Trafficking Racket) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে মালদা জেলা পুলিশ। পাশাপাশি এই চক্রের সমস্ত দিক খতিয়ে দেখতে এখনো তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন