31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

আদালতের নির্দেশ অমান্য, কড়া বার্তা বিচারপতি কৃষ্ণা রাও-এর

Aaj India Desk, কলকাতা: আদালতের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও এক গুরুতর অসুস্থ রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি না করায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। বুধবারের শুনানিতে আদালত জানিয়ে দেয়, প্রশাসনিক গাফিলতির কারণে কোনও রোগীর চিকিৎসা অনিশ্চয়তার মুখে ফেলে রাখা যায় না।

বিচারপতি কৃষ্ণা রাও (Krishna Rao) মন্তব্য করেন, আদালতের (Calcutta Highcourt) নির্দেশ কার্যকর করতে বারবার দেরি করা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর বক্তব্য , একজন অসহায় রোগীকে সরকারি হাসপাতালে স্থানান্তরের মতো মৌলিক সিদ্ধান্তও যদি বাস্তবায়িত না হয়, তবে তা প্রশাসনিক ব্যর্থতা। আদালত এ ও জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রশাসনের কর্তব্য।

২০১৯ সালে ইএম বাইপাস (EM Bypass) এলাকায় এক দুর্ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা। তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার ফলে বিপুল অঙ্কের হাসপাতাল বিল জমা হয়। পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা সম্ভব না হওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হন।

আবেদনে জানানো হয়, রোগীকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করা হোক, যাতে চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা লাঘব হয়। আদালত আগেই রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বুধবার সেই মামলা ফের শুনানির জন্য উঠলে রাজ্যের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে আদালত (Calcutta Highcourt)। বারবার সময় চাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। বিচারপতি স্পষ্ট জানান, আদালতের নির্দেশ অমান্য করার কোনও সুযোগ নেই এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকদের ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

আদালতের (Calcutta Highcourt) নির্দেশ এও বলা হয় রাজ্য সরকারকে শেষবারের মতো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়ের মধ্যে রোগীকে সরকারি হাসপাতালে ভর্তি করার বিষয়ে গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না হলে কড়া নির্দেশ জারি হতে পারে বলেও সতর্ক করেছে আদালত।

এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি স্বাস্থ্যব্যবস্থার কার্যকারিতা এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন