28 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

উনি না গোয়ানিজ? উনি কি বাঙালি? ভোটের আগে লিয়েন্ডারের বাংলা-যোগ নিয়ে সমাজমাধ্যমে ঝড়!

কলকাতা: গত সপ্তাহের জল্পনার ধোঁয়াকে সত্যি করে মঙ্গলে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। এদিন নয়াদিল্লির বিজেপি দফতরে সুকান্ত মজুমদার, কিরেণ রিজিজুর কাছ থেকে পদ্ম পতাকা তুলে নেওয়ার পর কটাক্ষের ঝড় তুলেছে তৃণমূল! “আরও একবার রাজ্যে বহিরাগত নামালো বিজেপি। গোয়ার মুখ্যমন্ত্রীর মুখ অবশেষে পেলেন ওনারা” বলে তির্যক পোস্ট করেছে শাসক শিবির। অন্যদিকে, বাংলার মানুষের মনেও প্রশ্ন জেগেছে, টেনিস তারকা লিয়েন্ডার (Leander Paes) কি আদৌ বাঙালি? নাকি গোয়ানিজ? পশ্চিমবঙ্গের সঙ্গে পেজের সম্পর্কই বা কি? সমাজমাধ্যমে ইতিমধ্যেই ঝড় তুলেছে এই ধরণের প্রশ্ন।

বাংলার সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক

বস্তুত, অনেকেই জানেন না, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) নাম সাহেবি হলেও তিনি কিন্তু আদপে কলকাতার ছেলে। তবে লিয়েন্ডারের জন্ম থেকে বেড়ে ওঠা কলকাতাতেই। তাঁর বাবা-মা দুজনই খেলোয়াড় হলেও, লিয়েন্ডারের শরীরে সাহিত্যিকের জিনও রয়েছে। তাঁর মা, জেনিফার পেজ, একজন বাঙালি খ্রিস্টান। ১৯৮০ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে জাতীয় বাস্কেটবল দলের অধিনায়কত্ব করেছিলেন তিন। অনেকেই হয়তো জানেন না যে, লিয়েন্ডার হলেন ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তের প্রত্যক্ষ বংশধর। লিয়েন্ডারের মা জেনিফার হলেন মধুসূদন দত্তের প্রপৌত্রী। বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করার কৃতিত্ব যাঁরই প্রাপ্য।

অন্যদিকে, তাঁর বাবা, ভেস পেজ, সেই হকি দলের সদস্য ছিলেন যারা ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিল। এই দুজনই লিয়েন্ডারের (Leander Paes) ক্রীড়াজীবন গড়ে তুলতে সহায়তা করেছিলেন। মাত্র পাঁচ বছর বয়সেই টেনিসের প্রতি তাঁর গভীর আগ্রহ জন্মেছিল। ‘খেল রত্ন’ সম্মানে ভূষিত এই ক্রীড়াবিদ কলকাতার লা মার্টিনিয়ার এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে নিজের শিক্ষা সম্পন্ন করেন। এরপর টেনিসে পূর্ণ মনোযোগ দেওয়ার লক্ষ্যে ১৯৮৬ সালে তিনি চেন্নাইতে পাড়ি জমান। আর তারপর থেকে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি! ক্রিকেট-পাগল এই দেশে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতের টেনিস অভিযানের নেতৃত্ব দিয়ে গেছেন।

মমতার দুর্গ ভাঙার ‘খেলায়’ সফল হবেন টেনিস তারকা?

কলকাতায় জন্মগ্রহণ করা এই ওলিম্পিক পদকজয়ী ২০২১-এ তৃণমূলের সঙ্গে যোগ দিয়েছিলেন গোয়া প্রচারে, এবার বিজেপিতে যোগ দিয়ে ২০২৬-এর পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে মমতার ‘বাঙালি অহংকার’ ন্যারেটিভ চ্যালেঞ্জ করতে চলেছেন। গোয়ায় বসবাস করলেও রাজ্যের ভোটের মঞ্চে ‘কলকাতার ছেলে’ হিসেবে তিনি কি মমতার দুর্গ ভাঙতে পারবেন? এটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন