22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

Budget 2026-27: দুয়োরাণী বাংলা? কেন্দ্রীয় বাজেটে কি পেল পশ্চিমবঙ্গ?

কলকাতা: সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ সভা, বাজেট (Budget 2026-27) পেশের ঠিক আগের দিন অমিত শাহের মেগা সভায় ‘আস্ফালন’ সত্ত্বেও বাংলার হাতে পেনসিল? শনিবার সংসদ ভবনে প্রায় দেড় ঘন্টার বাজেটে পশ্চিমবঙ্গের নাম প্রায় নেই বললেই চলে, এমনটাই বলছে বিশেষজ্ঞ মহল।

২০২৫-এ বিধানসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় বাজেটে (Budget 2026-27) ঢালাও ‘উপহার’ পেয়েছিল বিহার। ২০২৬-এ পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা ভোট। বিহারের পর নির্বাচনের ঠিক আগে সেই আশাতেই বুক বেঁধেছিল বাংলার আম জনতা। শনিবার শিলিগুড়ির মেগা সভা থেকে “উত্তরবঙ্গ বঞ্চিত” বলে উল্লেখ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

২০২৬ বিধানসভা নির্বাচনে মমতার দুর্গ ভাঙতে উত্তরবঙ্গ একাই যথেষ্ট বলেও দাবী করেছিলেন শাহ। ভোটমুখী বাংলায় শাহের এই মন্তব্য বাড়িয়ে দিয়েছিল জল্পনা। কিন্তু শেষ অবধি হাই স্পিড রেল করিডোর এবং ফ্রেট করিডোর ছাড়া বঙ্গের কপালে আদপে কিছু জুটল না।

কেন্দ্রীয় বাজেটে কি পেল পশ্চিমবঙ্গ?

সংসদে নবম বাজেট অধিবেশনে শিলিগুড়ি-বারাণসী হাইস্পিড ট্রেন পেল উত্তরবঙ্গ। দিল্লি-বারাণসী-শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোরের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এছারা ডাঙ্কুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট’ করিডোরের ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

তৃণমূলের তর্জমার রাস্তা খুলে দিল কেন্দ্রীয় বাজেট?

ভোটমুখী রাজ্যে খাস সিঙ্গুরের মাতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির রাজ্য নেতৃত্বের আস্ফালন সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে (Budget 2026-27) বাংলার উল্লেখ প্রায় নেই। এই ঘটনাকে অস্ত্র করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে বিজেপিকে বেঁধার সুযোগ পেয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সেইসঙ্গে নবম বাজেটে তেমন কোনও সুখবর না থাকায় ক্ষোভ জমেছে আমজনতার মনেও। আসন্ন নির্বাচনে তাহলে বাংলা জয়ের লক্ষ্যে কতটা এগোতে পারবে বিজেপি? প্রশ্ন উঠছে সেই নিয়েই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন