27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

শীতের দাপট কমছে বঙ্গে ? জেনে নিন কেমন থাকবে আগামী সপ্তাহের আবহাওয়া

স্নেহা পাল , কলকাতা: সরস্বতী পুজো যেতে না যেতেই বঙ্গে কমেছে শীতের আমেজ। নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তা বলে অনুমান হাওয়া দফতরের।

আগামী সাত দিনে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে (North Bengal) আগামী কয়েক দিন কুয়াশার দাপট ও তার সাথে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে কুয়াশা, কমবে শীতের তীব্রতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ ধীরে ধীরে কমছে। সকালে ও সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়লে তা কমে যাবে। বৃহস্পতিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম (Birbhum) , মুর্শিদাবাদ (Murshidabad) , পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Burdwan) , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় (North and South 24 Parganas) বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। কুয়াশা কাটলে আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ উঠলেই তাপমাত্রা কিছুটা বাড়বে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, হালকা বৃষ্টি পার্বত্য এলাকায়

উত্তরবঙ্গে (North Bengal) আগামী চার দিন কুয়াশা চলবে। সব জেলাতেই কম-বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হলে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে দার্জিলিংয়ে (Darjeeling) হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং (Kalimpong) , জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলাতেও দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা হলেও তা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন