20 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

বলির পাঁঠা শুভেন্দু? ভবানীপুরে চোখে যা ধরা পড়ছে, সেটাই কি বাস্তব? নেপথ্যে অন্য কোনও গল্প নেই তো?

কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু (Suvendu Adhikari)। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম সহ ভবানীপুরেও শুভেন্দুকে দাঁড় করিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে সম্মুখ সমরে ফের একবার দেখা যেতে চলেছে বিধানসভার বিরোধী দলনেতাকে। বলা বাহুল্য, একুশের নন্দীগ্রামের মত ছাব্বিশের বঙ্গ ভোটে হাইভোল্টেজ আসন ভবানীপুর।

ইতিমধ্যেই জোরকদমে ভবানীপুরে প্রচারের ময়দানে নেমে পড়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। বৃহস্পতিবার তিনি বলেন, “কোনও চ্যালেঞ্জই নেই।” ২৫ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চলেছেন, বলে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে, বার খেয়ে ক্ষুদিরাম হলেন না তো বিধানসভার বিরোধী দলনেতা?

বলির পাঁঠা শুভেন্দু?

বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর, ভবানীপুর আসনে মমতার বিরুদ্ধে দোর্দণ্ডপ্রতাপ নেতা দীলিপ ঘোষকে দাঁড় করাতে চাইছিল দল। কিন্তু ২০২৪ লোকসভা ভোটে দুর্গাপুরে পরাজয়ের পর অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন দীলিপ ঘোষ। খরগপুর সদরের টিকিট না পেলে বিধানসভা ভোটের ময়দানে নামবেন না বলে সাফ জানিয়েছিলেন তিনি। এমনিতেই রাজনইতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বার্তালাপের পর ধীরে ধীরে ভোটের আগে সক্রিয় হয়ে ওঠেন তিনি। তবে ভবানীপুরে মমতার বিরুদ্ধে হেরে গেলে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কাতেই খরগপুরের টিকিটের দাবীতেই অনড় থাকেন দীলিপ। বিজেপির ঘনিষ্ঠ সূত্রের খবর, দীলিপ ঘোষ রাজি না হওয়াতেই ভবানীপুরের ব্যাটেল গ্রাউন্ডে নামার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এর আগেও বহুবার ভবানীপুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিরোধী দলনেতা। ভবানীপুরে মমতার বিরুদ্ধে জিতলে মুখ্যমন্ত্রীর মুখ হয়ে উঠতে পারেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, ভবানীপুরে হেরে গেলে শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার বড়সড় ধাক্কা খাবে। বাংলায় বিজেপির রাশ শুভেন্দুর হাতেই রয়েছে বলে মনে করে একাংশ। সেক্ষেত্রে শুভেন্দু যদি হেরে যান, সামগ্রিকভাবে রাজ্য বিজেপির উপর তার কেমন প্রভাব পড়বে, সময় তার জবাব দেবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন