33 C
Kolkata
Monday, April 6, 2026
spot_img

মমতাকে ‘ফলো’ করছেন মোদী? ২৯৪ আসনে তিনিই মুখ! তাহলে ‘মুখ্যমন্ত্রীর মুখ’ কে?

কলকাতা: তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এটা শুধু তাঁর সমর্থকরাই নন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এটাই ইঙ্গিত দেন। ২৯১ আসণে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকতা মাত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্প্রতি সরাসরি ঘোষণাই করে দিয়েছেন, কোথাও কোনও প্রার্থীর সঙ্গে মতের মিল হলে মনে করবেন আমিই প্রার্থী। এবার বিজেপির মুখেও কার্যত একই কথা শোনা গেল।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্বয়ং বুঝিয়ে দিলেন বঙ্গ-ভোটের ক্ষেত্রে ২৯৪ আসনে বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (Narendra Modi)। ভোট ঘনিয়ে আসতেই জল্পনা বাড়ছে, বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? যদিও এই বিষয়ে পদ্ম শিবিরের তরফে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। তবে নন্দীগ্রাম, ভবানীপুরে ডবল বাজি লড়তে চলা শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে দেখছে বিজেপি, বলেই জল্পনা চলছে।

এই বিষয়ে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এই বিষয়ে দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে বিজেপি নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর উন্নয়নমূলক কর্মসূচীর নামেই ভোট চাইবে বিজেপি। এই বয়ানের প্রেক্ষিতে দিল্লি, হরিয়ানা, ওড়িশার উদাহরণ টেনে শমীক ভট্টাচার্য বলেন, আমরা তো এর কোনটাতেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরিনি। এটা বিজেপির রাজনীতির অংশ না।

শমীক বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে যদি তাঁরা কাউকে নির্বাচন করে তাঁর নেতৃত্বে লড়াই করার সিদ্ধান্ত নেন, সেটি সম্পূর্ণ তাঁদের নিজস্ব সিদ্ধান্ত হবে। তবে এই মুহূর্তে এমন কোনও সিদ্ধান্ত হয়নি, এবং আমার মনে হয় না যে তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন