32.2 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

পরিবর্তন যাত্রার আগে জমি মাপছে বিজেপি? আমতায় বাইক মিছিল সুকান্ত মজুমদারের

হাওড়া: সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে ১ মার্চ থেকে রাজ্যজুড়ে পরিবর্তন যাত্রার আয়োজন করেছে বিজেপি। ২ মার্চ হাওড়ার আমরাগড়ি থেকে পরিবর্তন যাত্রা কর্মসূচী শুরু হবে। তার আগেই রবিবার হাওড়ার আমতায় জনসংযোগ বাড়াতে বাইক মিছিল করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

X Link: https://x.com/DrSukantaBJP/status/2025252520671805754

এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ আমতা বিধানসভার অন্তর্গত বেতাই ফুটবল মাঠ থেকে নারিট বাজার অবধি মিছিল করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। স্বমহিমায় নিজেই বাইক চালিয়ে মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষ করে সকাল ১১ টা থেকে নারিট ছোট বাড়িতে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনছেন তিনি। এরপর দুপুর ১২ টা নাগাদ নারিট বাজার এলাকায় বিধানসভা কার্যালয়ের উদ্বোধন ও দেওয়াল লিখন কর্মসূচী রয়েছে তাঁর।

বস্তুত, বিজেপির যেকোনো গ্র্যান্ড র‍্যালি বা সভার আগে সেখানে পৌঁছে যান সুকান্ত মজুমদার। সম্প্রতি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার আগেও আয়োজন খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এবার নির্বাচনের দামাম বাজতেই রাজ্যের ৯ জায়গায় পরিবর্তন যাত্রার আয়োজন করেছে বিজেপি। তার আগে আমতার গ্রামাঞ্চলে কৃষকদের টানতেই কি এই জনসংযোগ কর্মসূচী? জল্পনা বিশেষজ্ঞ মহলে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন