19 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

বেআইনি তোলাবাজি নিয়ে অভিযোগ ! থানায় তলব বিজেপি বিধায়ককে

স্নেহা পাল, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনা। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ককে (BJP MLA) তলব করল পুলিশ।

জানুয়ারির শুরুতে এক জনসভায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা অভিযোগ করেন, ময়না এলাকায় রাস্তার উপর দাঁড়ানো পুলিশের একাংশ ও সিভিক ভলান্টিয়াররা মাছ ব্যবসায়ীদের গাড়ি আটক করে টাকা আদায় করেন।

সেই অভিযোগ প্রমাণ করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার তরফে তাঁকে প্রথমে নোটিস পাঠানো হলেও তাতে সাড়া মেলেনি। পরে দ্বিতীয় নোটিস পাঠানো হয়। তাতেও হাজির না হওয়ায় শেষ পর্যন্ত তলব করা হয় বিজেপি বিধায়ককে (BJP MLA)। ‘প্রমাণ সহ’ হাজিরা দিতে বলা হয় অশোক দিন্দাকে।

পূর্ব মেদিনীপুরের এসপি মিতুন দে জানান, ১৪ ফেব্রুয়ারি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় নোটিস জারি করা হয়। ১৬ ফেব্রুয়ারি হাজির হয়ে অভিযোগের প্রমাণ দিতে বলা হলেও বিধায়ক আইনজীবীর মাধ্যমে অন্য তারিখ চান।

এ প্রসঙ্গে অশোক দিন্দা বলেন, এটি বিরোধী বিধায়ককে হয়রানির চেষ্টা। তবে তিনি তলব এড়াবেন না এবং ২১ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে সময় চাইবেন বলেও জানান। তাঁর দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ তিনি পেশ করবেন।

এদিকে বিজেপির শঙ্কর ঘোষ বলেন, পুলিশের উচিত ছিল অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তার বদলে বিধায়ককেই নিশানা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক মহলে আবার বাড়ছে গুঞ্জন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন