23 C
Kolkata
Saturday, March 21, 2026
spot_img

“তাঁকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করব”! কার কথা বললেন হুমায়ুন?

কলকাতা: মিম ছাড়া জোট বাঁধল না কেউ। তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন (Humayun Kabir) নিজের দল, আম জনতা উন্নয়ন তৈরি করার পর জোর গলায় বলেছিলেন, সিপিএম, আইএসএফ তাঁর সঙ্গে জোট করতে চায়। মহম্মদ সেলিমের সঙ্গে হোটেলে গোপন বৈঠকও করেছিলেন তিনি। নওশাদের আইএসএফের সঙ্গে জোট হবেই, ভেবেও আশাবাদী ছিলেন হুমায়ুন কবির (Humayun Kabir) ।

কিন্তু সেই জোটও শেষপর্যন্ত হল না। এবার নির্বাচনের ঠিক প্রাক্কালে নিজেকে কার্যত ‘কিং মেকার’ হিসেবে ঘোষণা করলেন হুমায়ুন কবির। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন তিনি। রাজ্যের দুই প্রধান শক্তিশালী দলকে পরাস্ত করতে তিনি একাই যথেষ্ট বলে ছিলেন হুমায়ুন। কিন্তু এখন হঠাৎ অন্যদের জেতানোর ‘রণকৌশল’ নিয়েছেন বলে উল্লেখ করেন আম জনতা উন্নয়ন পার্টির প্রমুখ হুমায়ুন কবির (Humayun Kabir)।

ভাঙড়, বহরমপুরে সর্বশক্তি প্রয়োগ করবেন হুমায়ুন

শুক্রবার হুমায়ুন জানান, ভাঙরের নওশাদ সিদ্দিকির সঙ্গে জোট না হলেও তাঁকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে চান তিনি। হুমায়ুন বলেন, “ভাঙড়ে নওশাদকে জেতাতে কিছু রণকৌশল নিয়েছি”। পাশাপাশি, প্রায় ৩ দশক পর বিধানসভা ভোটের ময়দানে নামা অধীর রঞ্জন চৌধুরীকেও বিধানসভায় পাঠাতে চান বলে উল্লেখ করেন হুমায়ুন (Humayun Kabir) । অধীরকে জেতাতে “সর্বশক্তি প্রয়োগ করব” বলেন তিনি।

বলা বাহুল্য, লোকসভা ভোটে এই হুমায়ুন কবিরের ভোট কাটানোর জন্যই ইউসুফ পাঠানের কাছে হেরে যান অধীর চৌধুরী বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এবার সেই অধীরের প্রতিই সদয় হুমায়ুন! নির্বাচনের ঠিক এক মাস আগে হুমায়ুনের কথায় প্রশ্ন উঠছে, নিজেকে ‘কিং মেকার’ হিসেবে দেখছেন হুমায়ুন? না-কি মিম ছাড়া বাকি জোটগুলো না হওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছেন দাপুটে নেতা হুমায়ুন কবির?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন